1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন পটিয়ায় হেফাজত ইসলামের বিতর্কিত কমিটি বাতিলের দাবী - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় গনসংযোগকালে পেয়ারু: ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মোমবাতিতে ভোট দিন লামা পৌরসভার ৭নং ওয়ার্ডে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত শহীদনগরে আইডলস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ঠাকুরগাঁও বিমানবন্দর দ্রুত চালুর আশ্বাস তারেক রহমানের ‘এক শ্রেণির স্বার্থান্বেষী ও ক্ষমতালোভী গোষ্ঠী সেই আশা বিসর্জন দিয়ে গোপনে আমেরিকা ও ভারতের সঙ্গে বৈঠক করে ক্ষমতার স্বার্থে ইসলামকে জলাঞ্জলি দিয়েছে’ -রেজাউল করীম গলাচিপায় নির্বাচনকে কেন্দ্র করে ঘর পুড়ে ছাই পটুয়াখালী-৩ আসনে গলাচিপায় নুরের বিরুদ্ধে অভিযোগ করে সিদ্দিকুর রহমানের সংবাদ সম্মেলন ফটো সাংবাদিক পুত্র চাঁদ’র জন্মদিন হবিগঞ্জ-৪ এর ভোটারদের জন্য প্রার্থীর সন্তানের প্রতিশ্রুতি বান্দরবানের রুমায় বিএনপির ধানের শীষের প্রচারণা: জাবেদ রেজার নেতৃত্বে গণসংযোগ

নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন পটিয়ায় হেফাজত ইসলামের বিতর্কিত কমিটি বাতিলের দাবী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ২৫৯ Time View

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- হেফাজত ইসলাম পটিয়া শাখার বিতর্কিত কমিটি বাতিলের দাবী জানিয়েছে বর্তমান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ। গতকাল (বুধবার) পটিয়ায় একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা এ দাবী জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজত ইসলাম পটিয়া উপজেলা কমিটির সভাপতি কৈয়গ্রাম মাদ্রাসার পরিচালক মাওলানা আতাউল্লাহ্, সাধারন সম্পাদক খরনা ইসলামিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মোস্তাক আহম্মদ, সহ সভাপতি মাওলানা আবু সুফিয়ান, মাওলানা হাফেজ নাছের, যুগ্ম সম্পাদক মাওলানা বেলাল, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ইব্রাহিম, প্রচার সম্পাদক মাওলানা আজগর হোসাইন, মুফতি মাওলানা ওমর ফারুক প্রমুখ। নেতৃবৃন্দ বলেন হেফাজত ইসলাম আমির মুফতি আল্লামা মুহিবুল্লাহ্ বাবুনগরী গত ১৭ নভেম্বর মাওলানা আতাউল্লাকে সভাপতি ও মাওলানা মোস্তাককে সাধারন সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট হেফাজত ইসলাম পটিয়া উপজেলা কমিটি ঘোষনা দেন। আওয়ামীলীগের সময়ে হেফাজতের যে সমস্ত নেতা কর্মী হামলা-মামলা ও কারা নির্যাতনের শিকার হয়েছে তাদের স্থান দেওয়া হয়। তিন মাস না যেতেই কিছু আওয়ামী ফ্যাসিবাদের দোষর নিজেদের রক্ষা করার জন্য একটি বিতর্কিত কমিটি সাজিয়ে গত ২৮ জানুয়ারী পটিয়া জিরি আলজামেয়া মাদ্রাসায় হেফাজতের আমির মুফতি আল্লামা মুহিবুল্লাহ্ বাবু নগরীকে প্রধান অতিথি করে আনুষ্টানিক ভাবে বিতর্কিত কমিটি ঘোষনা দেন। চলমান কমিটিকে না জানিয়ে একটি সুবিধাবাদী চক্র হেফাজত আমিরকে ভুল বুজিয়ে বিতর্কিত কমিটির অনুমোদন নেয়। এ কমিটির অনেকে আঃলীগ সরকারের সুবিধাভোগী দালাল। তাদের বিরুদ্ধে জায়গা দখল, ভূমিদস্যু, অবৈধ প্লট ব্যবসা লুটপাটের অভিযোগ রয়েছে। মাওলানা আজগর হোসাইন জানান, ভূমিদস্যু, দখলবাজ, অর্থআত্মসাৎকারী আব্দুর রহিম রাজন নামের এক ব্যক্তি আজিজুল হক ইসলামাবাদীকে নিয়ে জিরি মাদ্রাসার মুহতামিম মাওলানা খোবাইবকে ব্যবহার করে এ কমিটির ব্যবস্থা করেন। তারা অবিলম্বে এ কমিটি বাতিল করে গ্রহণ যোগ্য একটি কমিটি গঠনের জন্য হেফাজত ইসলামের আমিরসহ নেতবৃন্দের প্রতি দাবী জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি