1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসীর স্ত্রী আহত, পরিবারকে পাকা দেয়াল দিয়ে অবরুদ্ধের অভিযোগ - শিক্ষা তথ্য
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

পটিয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসীর স্ত্রী আহত, পরিবারকে পাকা দেয়াল দিয়ে অবরুদ্ধের অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১০১ Time View

চট্টগ্রাম প্রতিনিধি:-চট্রগ্রামের পটিয়ায় প্রতিপক্ষের হামলায় এক প্রবাসীর স্ত্রী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার কচুয়াই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এর বদলা পাড়ায় গতকাল শুক্রবার বিকেলে। জানা যায়, প্রতিপক্ষগন বসত ঘরের চলাচল পথ পাকা দেয়াল দিয়ে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদ করার জের ধরে এ ঘটনা ঘটে। গত ১ সপ্তাহ ধরে প্রবাসীর স্ত্রী সহ ঘরের সদস্যরা ঘরে প্রবেশ করতে না পারায় আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করছেন বলে জানান ।

স্থানীয় ও অভিযোগ সূত্রে প্রকাশ, গত শুক্রবার বিকেলে প্রবাসীর স্ত্রী আইরিন সুলতানা তার বাড়িতে গেলে তাকে তার ভাসুরের ছেলে মোহাম্মদ দুলাল, সাইফুদ্দিন, মনির উদ্দিন, বেলাল উদ্দিন, সহ আরো বেশ কয়েকজন অজ্ঞাত নামা লোকজন তাকে একা পেয়ে বেদম পিটিয়ে আহত করে বলে তিনি অভিযোগ করেন। তিনি জানান,প্রতিপক্ষরা ২৫ বছরের পুরোনো চলাচল পথ অবরুদ্ধ করে তাকে ও তার পরিবারকে জোরপূর্বক বাড়ী ছাড়া করার অপচেষ্টা চালাচ্ছেন। এ নিয়ে তিনি ১৪৭ ধারার মামলা করলে শুক্রবার দুপুরে আদালতের আদেশে পুলিশ উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে নোটিশ দেন । এতে নোটিশ দিয়ে পুলিশ চলে আসার পর তিনি বিকেলে তার বসত বাড়ীতে ডুকার জন্য চেষ্টা করেন। এ সময় প্রতিপক্ষরা তাকে বেদম পিটিয়ে আহত করে। এ সময় তার ব্যাগ থেকে নগদ ৪৩ হাজার টাকা ও মূল্যবান কাগজ পত্র ছিনিয়ে বলে তিনি অভিযোগ করেন।

পরে লোকজনের সহায়তায় তিনি পটিয়া হাসপাতালে চিকিৎসা গ্রহন করলে আঘাত গুরুতর হওয়ায় পটিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রের্ফাড করেন ।
তিনি বর্তমানে প্রতিপক্ষের পুনরায় হামলা ও প্রাননাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি ও তার পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে মানবিক আবেদন জানিয়ে বলেন, তারা আমার ঘর বাড়ি ও দোকান ভাংচুর করে লুটপাট করতে পারে ।

প্রতিপক্ষ সাইফুদ্দিন জানান আমরা আমাদের খরিদা জায়গায় কাজ করছি। তারা কোন দিকে ঘরে প্রবেশ করবে সেটা তাদের ব্যাপার। পটিয়া থানার অফিসার ইনচার্জ আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, শুক্রবার দুপুরে আদালতের আদেশ মোতাবেক নোটিশ ইস্যু করে উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলা হয়েছে। এতে কেউ আইন অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি