1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটিয়ায় হিজরি নববর্ষ আলোচনা সভায়- ইদ্রিস মিয়া ইতিহাস, ঐতিহ্য ইসলামি সংস্কৃতির ধারক হিজরি নববর্ষ - শিক্ষা তথ্য
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

পটিয়ায় হিজরি নববর্ষ আলোচনা সভায়- ইদ্রিস মিয়া ইতিহাস, ঐতিহ্য ইসলামি সংস্কৃতির ধারক হিজরি নববর্ষ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১২১ Time View

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেছেন,হিজরি নববর্ষ মুসলিম জাতির এক অনন্যোজ্জ্বল গৌরবগাঁথা ও ইতিহাসের দিন। নিজেদের অস্তিত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বিশ্ব মুসলিমকে নব চেতনায় উদ্দীপ্ত করতে হিজরি নববর্ষ অতীব গুরুত্বপূর্ণ, মুসলমানদের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতায় সকল আচার অনুষ্ঠান ও ইসলামের গুরুত্বপূর্ণ বিধি-বিধান ইবাদত এই হিজরি ত উপর নির্ভরশীল।

তাই ইসলামের পঞ্চম স্তম্ভের গুরুত্বপূর্ণ স্তম্ভ যেমন- রোজা, ঈদ, হজ, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, লাইলাতুল মিরাজ, আশুরাসহ সকল ধর্মীয় উৎসব পালন করতে হয় হিজরি তারিখ তথা চাঁদের হিসেবের উপর। তাই ইসলামে এ দিনটি সমগ্র মুসলিম জাতির জন্য এক বিশেষ স্মারক। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নেতৃত্বে আগামীতে সরকার গঠন করতে সকলের প্রতি আহবান জানান। তিনি ২৭ জুন শুক্রবার বিকেলে হিজরি নববর্ষ ১৪৪৭ বরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যােগে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা মিছিল পটিয়া প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন হিজরি নববর্ষ বরণ উদযাপন পরিষদ পটিয়ার চেয়ারম্যান অধ্যক্ষ কাজী হাফেজ আহমদ আল কাদেরী, সদস্য সচিব আলহাজ্ব মুহাম্মদ মোরশেদ হোসেন নিজামীর পরিচালনায় অনুষ্ঠান প্রধান বক্তা ছিলেন আলহাজ্ব মাওলানা ড. মুহাম্মদ আনোয়ার হোসাইন,আলহাজ্ব কাজী সোলাইমান চৌধুরী, মাওলানা এনাম রেজা কাদেরী,উদ্বোধক ছিলেন,

আদালত ও খাসমহল সড়ক ব্যাবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ হারুনুর রশিদ, জেলা বিএনপি সদস্য জাহাঙ্গীর কবির,
পটিয়া উপজেলা বিএনপির নেতা চ হাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, নাছির উদ্দীন, মাওলানা আহমদ হালিমী, আলহাজ্ব মুহাম্মদ আলী হোসাইন, আলহাজ্ব মুহাম্মদ আবুল মোকাররম নঈমী,মফিজুল ইসলাম বাবলু, মাষ্টার কামরুদ্দিন, আদালত ও খাসমহল সড়ক ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ফারুকী, হিজরি নববর্ষ বরণ উদযাপন পরিষদ আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ ইউসুফ জিলানী, সদস্য সচিব মুনির উদ্দিন মুহাম্মদ বখতিয়ার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি