1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটুয়াখালী-৩ আসনে হাসান মামুনের নাম ঘোষণার দাবিতে গলাচিপায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী বিএনপি নেতা রাজিবের পক্ষে পশ্চিম আইলপাড়ায় ঈদ সামগ্রী বিতরণ করলো সমাজকর্মীরা সেচ এবং কৃষি নির্ভর অর্থনীতিকে প্রসারিত করার প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান’ -নুরুল হক নুর, প্রতিমন্ত্রী অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত রূপগঞ্জের শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে চাঁদপুর ও বরিশালগামী বিশেষ লঞ্চ সার্ভিস চালু, খুশি ঘরমুখো যাত্রীরা রূপগঞ্জের সাংবাদিককে প্রাণনাশের হুমকি থানায় জিডি ঈদ উপলক্ষ্যে দুস্থ পরিবারের হাতে ১০ কেজি করে চাল বিতরণ

পটুয়াখালী-৩ আসনে হাসান মামুনের নাম ঘোষণার দাবিতে গলাচিপায় বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৫৬ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 335.23035; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা স্থগিত করেছে। এরই প্রেক্ষিতে এ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের অনুসারী নেতা-কর্মী ও সমর্থকরা গলাচিপায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার সন্ধ্যায় সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী গলাচিপা-দশমিনার গণমানুষের নেতা হাসান মামুনের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করতে হবে। ঘোষণা না করা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশসহ আরো কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে। বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে তারা কেন্দ্র তথা দলীয় নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। অবিলম্বে তাদের কাক্সিক্ষত নেতা হাসান মামুনের নাম প্রার্থী হিসেবে ঘোষণার দাবি জানান তারা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, সহ-সভাপতি আব্দুস সালাম মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ, মো. আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন, আসাদুজ্জামান সবুজ, দপ্তর সম্পাদক প্রভাষক মো. ফজলুর রহমান, কৃষি বিষয়ক সম্পাদক মো. সাগর খান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি