1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পটুয়াখালীতে মাধ্যমিক শিক্ষকদের ইন-হাউজ টিচার্স ট্রেনিং অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
আইসিএস মেধা বৃত্তি পরীক্ষায় নূর মুহাম্মদ আইডিয়াল মাদরাসার শতভাগ সাফল্য নান্দাইলে মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পটিয়ায় মুরালিঘাট বাজার দোকান চুরি মাদকের আখড়া: অতিষ্ঠ ব্যাবসায়ীরা সিলেট বিএনপি নেতার সেল্ডারে রাহেলার রমরমা ডিজিটাল দেহব্যবসা র‍্যাব-৬ ও র‍্যাব-১০ এর যৌথ দল খুলনার রাজিব হত্যা মামলার প্রধান আসামিকে আটক করেছে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার অন্যতম আসামি সায়মন’কে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সুদৃষ্টি আকর্ষণ” সুন্দরগঞ্জে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসিয়াল ওয়েবসাইট ফোন নাম্বার সেবা বন্ধ কেন? পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য

পটুয়াখালীতে মাধ্যমিক শিক্ষকদের ইন-হাউজ টিচার্স ট্রেনিং অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৬০ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 37;

মোয়াজ্জেম হোসেন, পটুয়াখালী। পটুয়াখালীতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্প(২য় পর্যায়, ১ম সংশোধিত) ৩দিন ব্যাপী ইন-হাউজ টিচার্স ট্রেনিং এর ৫ম ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৯ জুন) বেলা ১১টায় পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বরিশাল অঞ্চলের উপ পরিচালক মো.জাহাঙ্গীর হোসাইন।

পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃনাল কান্তি বড়ালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক রিনা রানী, প্রশিক্ষক শাহে আলম, মো.ইসরাত হোসাইন উজ্জ্বল, মো.জাহিদুল ইসলাম, আল মামুন, আল মাহমুদসহ প্রশিক্ষকগন এবং পটুয়াখালী জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১৫০ জন প্রশিক্ষনার্থীবৃন্দ।

প্রশিক্ষক মো.ইসরাত হোসাইন উজ্জ্বল বলেন, স্বল্প সময়ের ৩দিনের প্রশিক্ষণ যতটুকু সম্ভব আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। যাতে করে একজন শিক্ষক প্রশিক্ষণের মাধ্যমে স্মার্ট ক্লাশরুম পরিচালনা করতে পারে এবং বিদ্যালয়ের হিসাব নিকাশ সহ শিক্ষার্থীদের তথ্য ইনপুট দিতে পারেন।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, শিক্ষা ক্ষেত্রে আমাদের অনেক দুর্বলতা রয়েছে। এই দুর্বলতা থাকা সত্ত্বেও আমাদের নিজ দায়িত্ব কর্তব্য নিয়ে এগিয়ে যেতে হবে। সেই সাথে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি