1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে চালু হলো যাত্রীবাহী ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেন - শিক্ষা তথ্য
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বর্নাঢ্য আয়োজনে দ্বিতীয় দিনের মতো চলছে রাখাইন সংঘরাজের জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া, আগামীকাল শেষকৃত্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্যে কামনায় দোয়া  মোনাজাত অনুষ্ঠিত রূপগঞ্জ পূর্বাচলে ভয়াবহ নৃশংসতা: একাধিক প্লটে ঘোড়া জবাই, উদ্ধার হাড়ের স্তুপ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নতুন কমিটি ঘিরে বিতর্ক, উঠেছে ‘কমিটি বাণিজ্যের’ অভিযোগ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ বন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদের জাতির প্রতি আহ্বান নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ২৫ মার্চ ‘গণহত্যা দিবস’ পালিত জ্বালানি সংকটে থমকে যাচ্ছে মাঠের সংবাদিকতা কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন যুদ্ধাপরাধীরা স্মৃতিসৌধকে অপবিত্র করেছে : মোমিন মেহেদী লামার কোয়ান্টাম কসমো স্কুলের কুচকাওয়াজে প্রথম স্থান অর্জন

পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে চালু হলো যাত্রীবাহী ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৩৬০ Time View

বেনাপোল প্রতিনিধিঃ  প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ট্রেনে আসন সংখ্যা রয়েছে ৭৬৮টি।এর মধ্যে আছে এসি কেবিন ৪৮টি,এসি চেয়ার ৩২০টি ও শোভন চেয়ার ৪০০টি। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ট্রেনটি বিকাল ৪টা ৩৮ মিনিটে ১২টি বগিতে ৯২৭ জন যাত্রী নিয়ে বেনাপোল স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। যা পৌনে ৪ ঘণ্টা সময় নিয়ে ঢাকায় পৌঁছাবে। যার ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি কেবিন ১০৪১ টাকা, এসি চেয়ার ৮৬৯ টাকা এবং শোভন চেয়ার ৪৫৫ টাকা।  বেনাপোল রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রীবাহী ট্রেনটি চলাচলের শুভ উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান,উপজেলা ভূমি কর্মকর্তা নুসরাত ইয়াসিন, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল মিয়া। এ সময় জেলা প্রশাসক যাত্রীদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।  ‘রুপসী বাংলা ‘এক্সপ্রেস ট্রেনের যাত্রী মাহমুদা আক্তার বলেন, অনেকদিন আশায় ছিলাম পদ্মাসেতু হয়ে ট্রেনে করে কবে ঢাকা যাব। আজ সেই আশা পূরন হলো। চালুর প্রথম দিনে যাত্রী হতে পেরে খুব ভালো লাগছে।  বেনাপোল সিএন্ডএফ ব্যবসায়ী আব্দুল লতিফ বলেন, বেনাপোল বাসির আরও একটি স্বপ্নপূরণ হলো। বেনাপোল এক্সপ্রেস,র পাশাপাশি ঢাকা-বেনাপোল রুটে ‘রূপসী বাংলা’ নামে আরও একটি এক্সপ্রেস ট্রেন চালু হলো। এখন থেকে বাসে জন্য ঘন্টার পর ঘন্টা আর অপেক্ষা করতে হবেনা। মাত্র ৪ ঘন্টায় ঢাকা যেতে পারব ভেবে নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি।  বেনাপোল রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান বলেন, ‘রূপসী বাংলা’ সপ্তাহে ৭ দিনের মধ্যে সোমবার বন্ধ থাকবে। বর্তমানে ট্রেনযোগে ঢাকা থেকে টাঙ্গাইল-ঈশ্বরদী হয়ে বেনাপোল যেতে ৭ ঘণ্টা ৩৫ মিনিট সময় লাগে।সেখান পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল সময় লাগবে মাত্র ৩ ঘন্টা ৪০ মিনিট।  পদ্মা সেতু হয়ে ঢাকা-বেনাপোল রুটে ট্রেন চলাচল শুরু হলে যাত্রীদের বেনাপোল থেকে ঢাকা যেতে প্রায় ৪ ঘণ্টা সময় বাঁচবে বলে ও জানান তিনি। তিনি আরও বলেন, বেনাপোল থেকে ৮২৭/৮২৮ ‘রূপসী বাংলা’ এক্সপ্রেস ঢাকা থেকে সকাল পৌঁনে ১১টায় ছেড়ে দুপুর ২টা ২৫ মিনিটে বেনাপোল পৌঁছাবে। আর বেনাপোল থেকে বিকাল সাড়ে ৩টায় ছেড়ে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ঢাকা পৌঁছাবে। এছাড়া ট্রেনটি যশোর জংশন, নড়াইল, কাশিয়ানী জংশন ও ভাঙ্গা জংশন থেকে যাত্রী ওঠাবে বলেও জানান ওই স্টেশন মাস্টার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি