1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
পূর্বাচল ৩০০ ফিটে যৌথ বাহিনীর অভিযান - শিক্ষা তথ্য
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক লেখক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ রাইটার্স ক্লাব না’গঞ্জ শাখার জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জে আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে নারীদের বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত জন্মদিনে কেক না কেটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া করালেন যুবদল নেতা সায়েম আকন ভোলায় নদী তীরবর্তী অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ রূপগঞ্জের জঙ্গল বাড়ি রিসোর্টে হামলা, ভাঙচুরের ঘটনায় চাঁদাবাজদের নামে মামলা রুজু অন্তহীন আলাপন মোশারফ কবীর গুইমারার হাজীপাড়ায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন রূপগঞ্জ সেনাবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার ডিবি পরিচয়ে ছিনতাইকালে কথিত সাংবাদিক শামীমাসহ ৩ জন আটক, পুলিশ-সাংবাদিকদের হুমকি চুনারুঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, ঘাতক স্বামী আটক

পূর্বাচল ৩০০ ফিটে যৌথ বাহিনীর অভিযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১৪২ Time View

মোঃ আবু কাওছার মিঠু  রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ঈদুল আযহার পরবর্তী সময়ে যানবাহনের অতিরিক্ত চাপ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করছে। ১১ জুন বিকেল  ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পূর্বাচল আর্মি ক্যাম্পের সমন্বয়ে ট্রাফিক পুলিশ ও খিলক্ষেত থানা পুলিশের সহায়তায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার পূর্বাচল ৩০০ ফিট সড়কের ১১ নম্বর সেক্টরে একটি চেকপোস্ট পরিচালিত হয়। অভিযানকালে প্রায় ৩০০টি যানবাহন পরিদর্শন করা হয়। এর মধ্যে ৩টি মামলায় মোট ১১,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৭টি যানবাহন জব্দ করা হয়।

চেকপোস্টে অবৈধ পার্কিং, লাইসেন্স ও ফিটনেসবিহীন যানবাহন, হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা এবং অতিরিক্ত গতির মতো বিভিন্ন আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ বিষয়ে রুপগঞ্জ থানার এসআই কামরুল বলেন, “এই অভিযান সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে পরিচালনা করছে। পূর্বাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। অনেক যানবাহন আটক ও জরিমানা করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি