1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি গলাচিপায় ১৯৬ প্রাথমিক বিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থী পাঠ গ্রহণ থেকে বঞ্চিত - শিক্ষা তথ্য
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সুখে দুঃখে সকলের পাশে থাকতে চাই: মাকসুদ হোসেন ওসমান হাদিকে হত্যার চেষ্টা প্রতিবাদে বাউফলে বিএনপি প্রার্থী শহিদুল আলমের নেতৃত্বে বিক্ষোভ শরীফ ওসমান হাদিকে গুলি: অভিযুক্ত মাসুদের বাড়ি বাউফল রূপগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের মিলন মেলা ও নবাগত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত অস্ত্র ও কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ আজ ১৩ ডিসেম্বর রূপগঞ্জ মুক্তদিবস রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি মতলব উত্তরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নাঃগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি গলাচিপায় ১৯৬ প্রাথমিক বিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থী পাঠ গ্রহণ থেকে বঞ্চিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (6, -1); aec_lux: 120.6839; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায় ১৯৬ প্রাথমিক  বিদ্যালয়ের ৯ শ ১২ জন সহকারী শিক্ষক কর্মবিরতি পালন করছেন। দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায় ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথে একাত্মতা প্রকাশ করে রবিবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা দেওয়া হয়। ফলে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতি পালন করায় প্রায় ২৮ হাজার শিক্ষার্থী পাঠ গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। গলাচিপা উপজেলার শিক্ষকরা বলেন, আমরা দশম গ্রেডের বাস্তবায়নের লক্ষ্যে শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে শিক্ষকদের কলম বিসর্জন কর্মসূচি পালন করতে গেলে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে বহু শিক্ষক আহত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে গলাচিপা উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছি। গোলখালী ইউনিয়নের এক সহকারী শিক্ষক বলেন, আমরা গলাচিপা থেকে প্রায় শতাধিক শিক্ষক আন্দোলনে অংশ নিতে ঢাকা আছি। দাবি আদায় না করে আমরা আর শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরছি না। নাম প্রকাশে অনিচ্ছুক গলাচিপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন, আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য ঢাকা শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি পালন করছিলাম। আমাদের দাবিগুলো হলো, সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান, উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান ও সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা প্রদান। আমাদের তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কেন্দ্র থেকে ঘোষণা না আসা পর্যন্ত এলাকায় এ
কর্মবিরতি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি