1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
প্রান্তিকের কণ্ঠ তুলে ধরতে নড়িয়ায় GUIDANCE প্রকল্পের যাত্রা, নারী নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কর্মশালা - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পুরষ্কার হিসেবে গলাচিপায় ২৮ শিশু পেল বাই সাইকেল বিশ্ব জাকের মঞ্জিলে লাখো লাখো মুসল্লীর ঢল বরগুনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ব্র্যাক পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাইলে, খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমার হাতকে শক্তিশালী করুন: কাসেমী তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে সবাইকে কাজ করতে হবে: সাখাওয়াত বাউফলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে  যুবককে কুপিয়ে জখম  ফতুল্লা কাশিপুরে এনসিপির প্রার্থী আল আমিনের উপর হামলা চেষ্টা শ্যামনগর উপজেলা সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

প্রান্তিকের কণ্ঠ তুলে ধরতে নড়িয়ায় GUIDANCE প্রকল্পের যাত্রা, নারী নেতৃত্বে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কর্মশালা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৩৬ Time View

নিজস্ব প্রতিবেদক:নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ ও যৌন সহিংসতা প্রতিরোধ, এবং টেকসই সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে শরীয়তপুরের নড়িয়ায় যাত্রা শুরু করল ‘GUIDANCE’ প্রকল্প।

বুধবার (২৯ মে ২০২৫) নড়িয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা) আয়োজিত, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক), ডেভেলপমেন্ট অর্জানাইজেশন ফর রুরাল পিপল (ডর্প) ও আলোকিত করি ট্রাস্টের যৌথ ব্যবস্থাপনায় GUIDANCE প্রকল্পের প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়। সুইজারল্যান্ড ও কানাডিয়ান সরকারের অনুদানে, জার্মান ভিত্তিক জিএফএ কনসাল্টিং গ্রুপের আর্থিক ও কারিগরি সহায়তায় এটি পরিচালিত হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুসার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী। প্রধান অতিথি ছিলেন নড়িয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা। অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যান, এনজিও প্রতিনিধিসহ সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ এতে অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা বলেন,সমাজের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন প্রান্তিক জনগোষ্ঠী—যেমন হিজড়া, কামার-মুচি, যৌন সহিংসতার শিকার নারী ও প্রতিবন্ধীরা উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিতে পারেন। GUIDANCE প্রকল্প এই জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে পারবে।

তারা আরও বলেন, কর্মসংস্থানের অভাবে অনেক তরুণ শিক্ষাজীবন শেষ না করেই বিদেশে চলে যাচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ। কৃষিভিত্তিক শিল্পায়নের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হলে শিক্ষার্থীদের ঝড়ে পড়া কমবে এবং প্রবাসমুখী প্রবণতাও কমবে।

বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, প্রকল্প বাল্যবিবাহ রোধ, যৌন নিপীড়ন প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে। এছাড়াও প্রকল্পের সঠিক বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি