1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ফসলের সাথে এ কেমন শত্রুতা! আগাছা নাশক ওষুধ ছিটিয়ে শিবপুরে কৃষকের সবজি ক্ষেত নষ্ট - শিক্ষা তথ্য
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁ মান্দায় জমে উঠছে ঈদ বাজার না’গঞ্জ ইয়াংষ্টারস ক্লাব ও টানবাজার ষ্টারস ক্লাব এর ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির বিশেষ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ র‌্যাব-৬ রমজানে বাজার মুল্য উর্ধ্বগতিরোধে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা লামা উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মতলবে সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে হামলার ঘটনায় ‘মিথ্যা অভিযোগ’ দাবি করে মানববন্ধন মতলবের ফরাজীকান্দি দরবারে সোহেল পাটোয়ারীর উদ্যোগে ইফতার মাহফিল মতলবে ক্লুলেস শাকিলা মৃত্যু রহস্য উদঘাটন ও প্রধান আসামি গ্রেপ্তার

ফসলের সাথে এ কেমন শত্রুতা! আগাছা নাশক ওষুধ ছিটিয়ে শিবপুরে কৃষকের সবজি ক্ষেত নষ্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৯৫ Time View

শেখ মানিক (নরসিংদী)প্রতিনিধি : ফসলের সাথে এ কেমন শত্রুতা! নরসিংদীর শিবপুরে আগাছা নাশক ওষুধ ছিটিয়ে সবজি চাষীর শসার বাগান নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। ওষুধের তিব্রতায় ফল ও ফুলে ভরা শসার গাছগুলো পুড়ে গেছে বলে অভিযোগ কৃষকের। ঘটনাটি গতকাল সোমবার দিবাগত রাতের কোন এসময় উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর গ্রামের কৃষক রফিকুল ইসলামের সবজি খেতে এ ঘটানা ঘটেছে। ক্ষতিগ্রস্থ কৃষক জানান, প্রতিদিনের মত তিনি খেত পরিচর্চা করে গতকাল সোমবার বিকেলে বড়িতে চলে যায়।

মঙ্গলবার সকালে গিয়ে দেখেতে পায় তার পুরো খেতের গাছগুলো ওষুধের তিব্রতায় পুড়ে গেছে। কৃষক প্রায় ১৫ শতাংশ জমিতে শসা সবজি চাষ করেছেন। এতে কমপক্ষে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে কে বা কারা এ কান্ড ঘটিয়েছে তা তিনি বলতে পারেনি। এ ব্যাপারে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেক বলেন, বিষয়টি আমাকে অবহিত করা হয়েছে।যারা এ কাজটি করেছে, তারা ঘৃণিত কাজ করেছে। ক্ষতিগ্রস্থ কৃষককে সরকারি সহায়তা প্রদান করার তিনি আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি