1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ফুলপুরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা - শিক্ষা তথ্য
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় বি. চৌধুরী ফাউন্ডেশনের চালসহ খাদ্য সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাউফলে জুলাই শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান ঝালকাঠিতে যুবদল নেতার উদ্যোগে ১৫শ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ পাবলিক পরিবহণে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত’-সড়ক ও সেতু মন্ত্রী শেখ র‌বিউল আলম নিরালায় ফোয়াবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

ফুলপুরে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২০৮ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ময়মনসিংহের ফুলপুরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ জুলাই) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক সাদিয়া ইসলাম সীমা।

প্রস্তুতিমূলক এ সভায় অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা, কর্মসূচি বাস্তবায়ন এবং বিভিন্ন দপ্তরের সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে উপজেলার বিভিন্ন দফতর প্রধান, উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সম ইউএনও বলেন, “জুলাই পুনর্জাগরণ শুধু একটি অনুষ্ঠান নয়, এটি একটি প্রজন্মের চেতনার বার্তা। এই কর্মসূচিকে ঘিরে নতুন প্রজন্মকে ঐতিহাসিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে আমরা সচেষ্ট থাকবো।”

সভায় অনুষ্ঠানমালার অন্তর্ভুক্ত বিভিন্ন আয়োজন যেমন আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা, ফুটবল খেলা, বৃক্ষ রোপণ ও পুরস্কার বিতরণ সহ নানান প্রস্তাবনা গৃহীত হয়। উল্লেখ্য, ‘জুলাই পুনর্জাগরণ’ ফুলপুরে একটি গৌরবময় ঐতিহাসিক স্মৃতির প্রতীক, যা স্থানীয় জনগণের মধ্যে জাতীয় চেতনা ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানমালা সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি