1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ফুলপুরে মাদকের উপর অভিযান পরিচালনা করে মাদক কারবারি রিপনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান - শিক্ষা তথ্য
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

ফুলপুরে মাদকের উপর অভিযান পরিচালনা করে মাদক কারবারি রিপনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৬৬ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ মাদক মুক্ত ফুলপুর গড়ার লক্ষ্যে পুলিশ প্রশাসনের পাশাপাশি কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসন। তারি ধারাবাহিকতায় ১৭ই মে শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দ্বারাকপুর এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সহ মোঃ আমীর হামজার ছেলে মাদক কারবারি ও সেবনকারী রিপন মিয়া (২১)কে আটক করেন। পরে মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী রিপন মিয়াকে ১ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।

এ সময় সাথে ছিলেন ফুলপুর থানা পুলিশের একটি টিম। ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, মাদক মুক্ত ফুলপুর গড়ার লক্ষে পুলিশ প্রশাসনের পাশাপাশি জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলম মহোদয়ের দিকনির্দেশনায় আমরাও কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, মাদকদ্রব্য নির্মূল সহ বিভিন্ন অপরাজনিত কার্যকলাপের উপর উপজেলা প্রশাসনের অভিযান সব সময় চলমান থাকবে। এছাড়াও সবাই উপজেলা প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি