1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ফুলপুরে ৪০ বোতল ফেনসিডিল সহ আটক-৩ - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

ফুলপুরে ৪০ বোতল ফেনসিডিল সহ আটক-৩

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৭৮ Time View

তপু রায়হান রাব্বি ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে মাদকদ্রব্য সহ তিন জন মাদক কারবারিকে আটক করেছেন পুলিশ। আটকৃতরা হলেন, রানীগাঁও গ্রামের মৃত রিয়াদ আলী ও হামেনা বেগমের ছেলে নাজমুল হক (৩২), চরপাড়া গ্রামের মৃত ইমান আলী ও জরিনা খাতুনের ছেলে ইদ্রিস আলী (৪০) এবং বিশগিরিপাড়া গ্রামের লাল মিয়া ও খোদেজা বেগমের ছেলে সুমন মিয়া(২৮)। উভয় শেরপুর জেলার নালিতাবাড়ী থানার বাসিন্দা। মাদক ও অপরাধমুক্ত ফুলপুর গড়ার লক্ষে জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর দিকনির্দেশনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে পুলিশের একটি টিম ২২শে এপ্রিল মঙ্গলবার রাত পৌনে ৯টায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে ফুলপুর গোল চত্বর এলাকায় সন্দেহজনক একটি প্রাইভেটকারকে আটক করেন। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে ৪০ বোতল ফেন্সিডিল পাওয়া গেলে গাড়িতে থাকা তিন মাদক কারবারিকে আটক করে থানায় নিয়ে আসেন। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি সংবাদকর্মী তপু রায়হান রাব্বিকে জানান, ফেনসিডিল সহ ওদেরকে আটক করা হয়। আসামিদের ফেনসিডিল বহন করে নেওয়া প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার রুজু করে ২৩শে এপ্রিল বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি