1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বঙ্গোপসাগরে নিম্নচাপ, অস্বাভাবিক জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত, ৩ নম্বর সতর্কতা সংকেত - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পুরষ্কার হিসেবে গলাচিপায় ২৮ শিশু পেল বাই সাইকেল বিশ্ব জাকের মঞ্জিলে লাখো লাখো মুসল্লীর ঢল বরগুনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ব্র্যাক পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাইলে, খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমার হাতকে শক্তিশালী করুন: কাসেমী তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে সবাইকে কাজ করতে হবে: সাখাওয়াত বাউফলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে  যুবককে কুপিয়ে জখম  ফতুল্লা কাশিপুরে এনসিপির প্রার্থী আল আমিনের উপর হামলা চেষ্টা শ্যামনগর উপজেলা সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

বঙ্গোপসাগরে নিম্নচাপ, অস্বাভাবিক জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত, ৩ নম্বর সতর্কতা সংকেত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৫১ Time View

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় নিম্নচাপে পরিনত হয়েছে। এটি আজ বৃহস্পতিবার সকাল ছয়টায় পায়রা সমুদ্র বন্দর থেকে ২৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। বড় বড় ঢেউ তীড়ে পড়ছে। গতকাল সন্ধ্যা থেকে উপকূলীয় এলাকায় মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া বুধবার সকাল নয়টা থেকে আজ বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বাতাসের চাপ অনেকটা বৃদ্ধি পয়েছে। জোয়ারে নদ-নদীর পানির উচ্চতা ২ থেকে ৩ ফুট বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছেন নিম্নাঞ্চল। টানা বৃষ্টিতে জলাবদ্ধতার পাশাপাশি পানি বন্ধি হয়ে পড়েছে শত শত পরিবার। নিম্নচাপটি আরো ঘনীভূত হতে পারে এবং উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া আকারে বয়ে যেতে পারে। তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সব সমুদ বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে সকল মাছধরা নিরাপদ আশ্রয়ে অবস্খান করতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমবায় সমিতির সভাপতি মো: দিদার উদ্দিন আহম্মেদ মাসুম বলেন, সাগরে মাছধরায় নিশেধাজ্ঞা থাকায় কোন জেলে সাগরে নেই। যারা নদীর মোহনায় ছিল তারাও এখন নিরাপদে আশ্রয় নিয়েছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার কারণে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সৃষ্ট লঘুচাপটি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে, যা আগামী ৩০ মে পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি