1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বটিয়াঘাটায় হিন্দুদের জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ - শিক্ষা তথ্য
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি বাউফলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় ও ইফতার রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বটিয়াঘাটায় হিন্দুদের জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৩ Time View

বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি: বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়নের কিসমত ফুলতলা এলাকায় হাজার হাজার মানুষের মৃত্যুর পর একমাত্র শেষ ঠিকানা মহাশশ্মান ও মন্দিরের জায়গা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে । এব্যাপারে মন্দির কমিটি ও এলাকাবাসীর পক্ষ থেকে অমরেন্দ্র নাথ সরকার বাদী হয়ে গত ১৫ ডিসেম্বর বিবাদীদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে । অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কিসমত ফুলতলার আনোয়ারের বরফ মিল এলাকায় বসবাসকৃত বিবাদী রুহুল আমিন শেখের পুত্র শামসুল হক ও হামিদ মোড়লের পুত্র মোঃ ইউনুছ মোড়ল ওই এলাকার হাজার হাজার মানুষের মৃত্যুর পর সৎকার করার জন্য একমাত্র মহা শশ্মান ও মন্দিরের জায়গা জোর পূর্বক দখল করে বাড়ি নির্মাণের কাজ করে চলেছে । এলাকাবাসী বাঁধা নিষেধ করলে ও কোন প্রকার কর্ণপাত না করে তাদের বাড়ি নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে । এতে করে হাজার হাজার মানুষের মৃত্যুর পর সৎকার করা ও পূজা অর্চনা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবার উপক্রম দেখা দিয়েছে । পাশাপাশি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধার সম্ভবনা দেখা দিয়েছে । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে । উল্লেখ্য ইতিপূর্বে শামছুল হকের বিরুদ্ধে বিএনপির নাম ভাঙ্গিয়ে জেএমআই কোম্পানী সহ বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে । এব্যাপারে এলাকাবাসী বিএনপি দল সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি