1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বন্দরের নবীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন - শিক্ষা তথ্য
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বন্দরের নবীগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৫৪১ Time View

বন্দর প্রতিনিধিঃনারায়ণগঞ্জ বন্দর উপজেলার নাসিক ২৪ নং ওয়ার্ডের নবীগঞ্জ অলিমপিয়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রী কে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত গৃহবধূর নাম সানজিদা আক্তার স্মৃতি (১৭), তার ঘাতক স্বামীর নাম সিফাত।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ জুন) সকাল ৭টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পাষণ্ড স্বামী সিফাত স্মৃতিকে ঘরের ভেতর হত্যা করে দরজা-জানালা বন্ধ করে পালিয়ে যায়।দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্মৃতির কোনো খোঁজ না পেয়ে রাত ৮টার দিকে তার চাচি বাড়িতে আসেন।দরজায় ভিতর থেকে বন্ধ দেখে তিনি আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে স্মৃতির লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে।ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত স্মৃতির দুই বছর প্রেমের সম্পর্ক ছিলো পরে গত ৩ মাস আগে সিফাতের সঙ্গে বিয়ে হয়। এলাকাবাসীর ধারণা,দীর্ঘদিনের পারিবারিক কলহ থেকেই এই হত্যাকাণ্ড ঘটেছে।অভিযুক্ত স্বামী ঘটনার পর থেকে পলাতক রয়েছে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন এবং পলাতক স্বামীকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি