1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বন্দরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর হাজীপুরে গাউছিয়া কমিটির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্টিত সাহস ও সমর্থনে এগিয়ে যাবার প্রত্যয়ে নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করলো মানব কল্যাণ পরিষদ চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পটিয়া সেলস শাখা উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর পাথরঘাটা থেকে ভেজাল দুধ উৎপাদন চক্রের ৬ সদস্যকে আটক করেছে র‍্যাব-৬ সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি পটিয়ায় মহিলা দলের ইফতার মাহফিল ও আন্তর্জাতিক নারী দিবস পালন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য

বন্দরে মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২০২ Time View

বন্দর প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচার, ঢাকায় ব্যবসায়ী এবং খুলনায় যুবদল নেতাকে হত্যা ও সারাদেশে আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে বন্দরে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি বন্দর ১নং খেয়াঘাট থেকে বের হয়ে ২২নং ওয়ার্ডে প্রধান সড়ক ঘুরে খানবাড়ির মোড়ে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব পাপ্পু আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান, যুগ্ম সম্পাদক ডালিম সিকদার, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন ইব্রাহিম, সাবেক সদস্য সচিব জুয়েল, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শাহ আলম, সদস্য হাসান সামিউজ্জামান সৈকত, নাছির উদ্দিন রিয়াদ, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর বেপারী, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সজিব। এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদল নেতা হুমায়ন কবির, বন্দর থানা যুবদলের সাবেক সদস্য বাবুল, নান্টু, মেহেদী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি