1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশের দায়ে আটককৃত ৩১ ভারতীয় জেলেকে মুক্তি - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশের জলসীমানায় অনুপ্রবেশের দায়ে আটককৃত ৩১ ভারতীয় জেলেকে মুক্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৩২০ Time View
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। বাংলাদেশের জলসীমানায় অবৈধ অনুপ্রবেশের দায়ে নৌবাহিনীর হাতে আটককৃত ভারতীয় ৩১ জেলেকে মুক্তি দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের  প্রত্যার্পন চুক্তি অনুযায়ী মামলা প্রত্যাহার করায় আদালতের নির্দেশে পটুয়াখালী জেলা কারাগার থেকে কোষ্টগার্ড দক্ষিণ জোনের কাছে এসব জেলেদের হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।
তিনি বলেন, দু’দেশের বন্দী বিনিময় চুক্তির আওতায় ভারতীয় হাই কমিশনের প্রতিনিধি এস এস মাথির উপস্থিতিতে পটুয়াখালী জেলা কারাগার থেকে জেলেদের মুক্তি দেয়া হয়েছে। বর্তমানে তাদের কলাপাড়া থানায় পাঠানো হয়েছে। কোষ্টগার্ড সেখান থেকে তাদের ট্রলার সহ ভারত-বাংলাদেশের জলসীমানায় নিয়ে ভারতের কোষ্টগার্ডের কাছে হস্তান্তর করবেন।
এর আগে ১৫ অক্টোবর রাতে টহল চলাকালে  বাংলাদেশর জলসীমানা থেকে দুটি ট্রলিং ট্রলার সহ ভারতীয় এসব জেলেদের আটক করে বানৌজা শহীদ আখতার উদ্দিন জাহাজে কর্তব্যরত নৌবাহিনীর সদস্যরা। এসময় ইলিশসহ বিভিন্ন প্রজাতির ৫০ মন সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে আদালতের মাধ্যমে তাদের জেলা করাগারে প্রেরন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি