1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাংলাদেশের মাটিতে যতবার সুষ্ঠু ভোট হয়েছে ততবারই বিএনপি জয়লাভ করেছে..কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন - শিক্ষা তথ্য
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ প্রদান বন্দরে প্রেমের ফাঁদে ফেলে ভুয়া কাবিননামায় বিয়ে দেখিয়ে একাধিকবার ধর্ষন করে দুবাই পাড়ি দিয়েছে লম্পট শ্যামল খুলনার লবণচরা ও মাথাভাঙ্গার সন্ত্রাসী আইনুল কর্তৃক চাঁদা দাবী ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন নোয়াপাড়া পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে রাধাকৃষ্ণ মন্দিরের শুভ উদ্বোধন রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ৪০ লক্ষাধিক টাকার মাল লুট রূপগঞ্জে মুক্তিযোদ্ধা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও দরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা মোড়লগন্জ থেকে ডাকাতি মামলার আসামিকে সাড়ে ৩৭ ভরি স্বর্ণালন্কারসহ আটক করেছে র‍্যাব-৬ অবসাদ মতলব উত্তরে হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো

বাংলাদেশের মাটিতে যতবার সুষ্ঠু ভোট হয়েছে ততবারই বিএনপি জয়লাভ করেছে..কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৬ Time View
কলাপাড়া( পটুয়াখালী) প্রতিনিধি।। বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন বলেছেন, বাংলাদেশের মাটিতে যতবার ভোট সুষ্ঠু ও স্বাভাবিক হয়েছে ততবারই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়লাভ করেছে। শেখ হাসিনা অবৈধ সরকার ২০১৪ সালের প্রহসনের নির্বাচনে বিনা ভোটে জয়লাভ করেছে। ২০১৮ সালের নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। এবং ২০২৪ সালের নির্বাচন আমলা এবং মামুদের নিয়ে নির্বাচন করা হয়েছে। কোন নির্বাচিত নেতারা শেখ হাসিনাকে রক্ষা করতে পারেনি। তিনি আরও বলেন, শেখ হাসিনার অবৈধ সরকার আদালতকে ব্যবহার করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ১০ বছর মিথ্যা সাজা দিয়েছিল। সেই সাজা খেটেও তিনি দেশে ছিলেন। দেশকে ভালো বাসেন বলেই তিনি দেশ থেকে পালিয়ে যাননি। অথচ শেখ হাসিনা অবৈধ সরকার পরিবার নিয়ে ইন্ডিয়ায় পালিয়ে গেছেন তার নেতাকর্মীদের বিপদে ফেলে।
সোমবার বিকেল ৩.৩০ টায় মহিপুর থানা বিএনপি’র উদ্যোগে আয়োজিত মহিপুর কো- অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর, ভারত বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রজ্ঞাপান্ডা করছে, তারা বলছে, বাংলাদেশে হাজার হাজার হিন্দু নির্যাতন করা হচ্ছে, বাড়িঘর ছাড়া করা হচ্ছে অথচ আজ বিএনপির  আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেক হিন্দু সম্প্রদায়ের লোক আমাদের দলের সাথে যুক্ত হয়েছে।
মহিপুর থানা বিএনপি’র সভাপতি মো. জলিল হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান পারভেজের সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া  উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি মো. জাফরুজ্জামান খোকন, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি মো.আজিজ মুসুল্লি, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীূ নান্নু মুন্সি রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী, মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. ফজলু গাজী প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি, মহিপুর থানা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অর্ধশত সনাতন ধর্মাবলম্বী এবিএম মোশাররফ হোসেনকে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি