1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে কেক কেটে আ'লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন; ভিডিও ভাইরাল–গ্রেফতার ৪ - শিক্ষা তথ্য
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রোয়াংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া নাভারণের এক’শ বছরের ঐতিহ্যবাহী পশুহাট চালুর প্রস্তুতি লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ঠাকুরগাঁওয়ে ধান বীজ উৎপাদনকারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ প্রদান কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ গলাচিপায় হিন্দু স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সবাই ফ্যামিলি কার্ড পাবেন, ধৈর্য ধরুন : মির্জা ফখরুল গলাচিপায় গণহত্যা এবং স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা আসহায়দের ভিজিএফ স্লিপ” এটি কি সত্যিই প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছাচ্ছে? যশোর সিদ্ধিপাশায় অভিযান চালিয়ে ১২ টি ককটেলসহ এক জনকে আটক করেছে র‍্যাব-৬

বাউফলে কেক কেটে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন; ভিডিও ভাইরাল–গ্রেফতার ৪

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ২১০ Time View

বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃপটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে গ্রেফতার হয়েছেন ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতা। সামাজিক যোগাযোগমাধ্যমে কেক কাটার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

জানা গেছে, সোমবার (২৩ জুন) গভীর রাতে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামে দলীয়ভাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন স্থানীয় নেতাকর্মীরা। ওই ভিডিও ভাইরাল হলে বিষয়টি প্রশাসনের নজরে আসে।

পরে মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে বাউফল থানার অফিসার ইনচার্জ আখতারুজ্জামান সরকারের নেতৃত্বে একাধিক স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় বগা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রায়হান হাওলাদার, যুবলীগ দপ্তর সম্পাদক জাহিদ খান এবং ডা. ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাসনিম আহমেদকে।

এছাড়া, পৃথক এক অভিযানে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বাড়িতে ডাকাতির অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

বাউফল থানার ওসি আখতারুজ্জামান সরকার জানান, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে এবং সকলকেই আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি