1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে চাঁদাবাজ ও মাদকারবারীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পুরষ্কার হিসেবে গলাচিপায় ২৮ শিশু পেল বাই সাইকেল বিশ্ব জাকের মঞ্জিলে লাখো লাখো মুসল্লীর ঢল বরগুনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ব্র্যাক পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাইলে, খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমার হাতকে শক্তিশালী করুন: কাসেমী তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে সবাইকে কাজ করতে হবে: সাখাওয়াত বাউফলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে  যুবককে কুপিয়ে জখম  ফতুল্লা কাশিপুরে এনসিপির প্রার্থী আল আমিনের উপর হামলা চেষ্টা শ্যামনগর উপজেলা সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

বাউফলে চাঁদাবাজ ও মাদকারবারীদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৩০ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী বাউফলের কাশিপুর বাজারের চাঁদাবাজ ও মাদক কারবারীদের বিরুদ্ধে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাবসায়ী ও স্থানীয় জনগন।গতকাল বিকালে বাউফল পটুয়াখালী মহা সড়কের কাশিপুর বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই সময় মানববন্ধনে প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে বক্তব্য রাখেন, ব্যবসায়ী হাজী মো. কাওসার মল্লিক, মো. আববক্কর হাওলাদার, জাকির হোসেন, ডা. মিজানুর রহমান ও হাবিবুল বষার বয়াতি।

বক্তারা বলেন, পটুয়াখালী সদর ইউনিয়ন কমলাপুরের ফজলু হাওলাদারের ছেলে নজরুল ইসলাম বয়াতী ও আদু সিপাইয়ের ছেলে মোহন মাদক ব্যবসা ও চাঁদাবাজির সাথে জড়িত। ৫ আগস্টের পর থেকে আদাবাড়িয়া ইউপির কাশিপুর বাজারের তাদের ব্যবসা প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবী করে। ভয়ে অনেকে দিয়েছি। সম্প্রতি জাকির হোসেন তাদের দাবীকৃত দুই লক্ষ টাকা চাঁদা না দেওয়ায় তার বাড়ীতে হামলা করে। ভয়ে তারা থানায় অভিযোগ দেননি। তবে এ বিষয়ে অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি