1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাউফলে ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২২৬ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া স্কুল এন্ড কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই ২০২৫, রোববার — ধূলিয়া স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশ রক্ষার অঙ্গীকার নিয়ে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধূলিয়া স্কুল এন্ড কলেজের  অধ্যক্ষ এস. এম. জহিরুল ইসলাম, যিনি ছাত্রদের পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। এছাড়াও উপস্থিত ছিলেন—বাউফল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব প্রভাষক নাঈম শিকদার তারেক,ধূলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সালেহ আহমেদ সেন্টু,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মূনঈমুল ইসলাম (মিরাজ),বাউফল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আপেল মাহমুদ (মুন্না),কালিশুরী ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ নাহিদুল ইসলাম। বক্তারা বলেন, জ’লবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ছাত্রদের মাঝে গাছ লাগানোর আগ্রহ ও সচেতনতা তৈরি করাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। এমন উদ্যোগ শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্বুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি