1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পুরষ্কার হিসেবে গলাচিপায় ২৮ শিশু পেল বাই সাইকেল বিশ্ব জাকের মঞ্জিলে লাখো লাখো মুসল্লীর ঢল বরগুনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ব্র্যাক পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাইলে, খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমার হাতকে শক্তিশালী করুন: কাসেমী তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে সবাইকে কাজ করতে হবে: সাখাওয়াত বাউফলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে  যুবককে কুপিয়ে জখম  ফতুল্লা কাশিপুরে এনসিপির প্রার্থী আল আমিনের উপর হামলা চেষ্টা শ্যামনগর উপজেলা সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

বাউফলে পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ Time View

বাউফল(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফল পরিবার পরিকল্পনা মাঠকর্মী কর্মচারী সমিতির পক্ষ থেকে নিয়োগ বিধির দ্রুত বাস্তবায়নের দাবিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সামনে বিক্ষোভ, প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ ও প্রতিবাদ সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যান সহকারী (এফডব্লিউএ),পরিবার কল্যান পরিদর্শীকা (এফডব্লিউভি), পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই) পদে কর্মরত মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন পরিদর্শক মোঃ ফিরোজ খান, সাইফুল ইসলাম, এফডব্লিউভি নাফিসা কাওসার ও এফপিআই মোতালেব হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, “আমরা দীর্ঘ বছর পর্যন্ত বৈষম্যের স্বীকার । ২৫-৩০ বছরেও কোনো পদোন্নতি নেই। আমাদের তৃতীয় শ্রেনীর কর্মচারী হিসেবে নিয়োগ পেয়েছি কিন্তু আমাদের  চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে বেতন দেওয়া হয়। তারা বলেন দাবি মানা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।   প্রতিবাদ সমাবেশে উপস্থিত কর্মচারীরা ‘তাদের এক দফা এক দাবি নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন চাই’ স্লোগান দেন। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় শতাধিক মাঠ কর্মী উপস্থিত ছিলেন। সভা শেষে তারা পরিবার পরিকল্পনা অফিসের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি