1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে  যুবককে কুপিয়ে জখম  - শিক্ষা তথ্য
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা লামা রিপোর্টার্স ক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি তৈয়ব আলী, সম্পাদক বেলাল আহমদ পটিয়ায় বিএনপির ব্যানারে ছাত্রলীগ নেতার ‘দাপট কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি বাউফলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় ও ইফতার রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাউফলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে  যুবককে কুপিয়ে জখম 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১৫৯ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হাসান মৃধা (২০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে বাঁচাতে গেলে তার বাবা–মাকেও মারধর করে আহত করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সূর্যমণি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শানেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, সন্ধ্যায় ধান কাটার মজুরি বাবদ বাচ্চু হাওলাদারের কাছে এক হাজার টাকা পাওনা চাইতে যান হাসান মৃধা। এ নিয়ে বাচ্চু হাওলাদার ও হাসানের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাচ্চু হাওলাদার ও তার ভাই মনির হাসানকে কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ। এ সময় হাসানের বাবা সোহাগ মৃধা ও মা ফাতেমা বেগম বাধা দিলে তাদেরও পিটিয়ে আহত করা হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুরজাহান বেগম জানান, রাত ৯টার দিকে তিনজন আহত অবস্থায় হাসপাতালে আসেন। হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এ বিষয়ে অভিযুক্ত মনির বলেন, হাসানের সঙ্গে লেনদেনের বিষয়টি ইতোমধ্যে নিষ্পত্তি হয়ে গেছে। হাসান একজন মাদকাসক্ত ব্যক্তি। আমার বড় ভাইয়ের কাছে টাকা চাইলে তিনি দিতে অস্বীকার করেন। এতে ক্ষুব্ধ হয়ে হাসান গালিগালাজ শুরু করলে তাকে মারধর করা হয়।

বাউফল থানার ওসি সিদ্দিকুর রহমান বলেন, বিষয়টি এখনো কেউ আমাকে জানায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি