1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বাউফলে সিএনজি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
না’গঞ্জে ফতুল্লা থানা ছাত্র মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স, তবুও থামানো যাচ্ছে না মদনপুরের চাঁদাবাজ গ্যংদের বিকাশের এজেন্ট কর্মী কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা সরকারি নির্দেশ অমান্য করে চলছে মদনপুরের ‘ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজ’ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জিনামেজু অনাথ আশ্রমে র‍্যালি ও দেয়ালিকা প্রকাশ পটিয়ায় বেষ্ট বাংলা ট্রাভল এন্ড ট্যুরস যাএা শুরু: বিদেশ ভ্রমণে হয়রানি মুক্ত নির্ভরযোগ্য প্রতিষ্টান

বাউফলে সিএনজি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৩ Time View

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে সিএনজি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মিলন হাওলাদার (৩০) নামের এক কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে।  রোববার ভোর ৭টার দিকে সদর উপজেলার ভুবন সাহার কাচারি এলাকায় এ ঘটনা ঘটেছে।  নিহত মিলন হাওলাদার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উপ সহকারি কৃষি কর্মকর্তা ছিলেন।  তিনি বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের সাবেক মেম্বার শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।  সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার ভোরে সিএনজি চালিত গাড়িতে কর্মস্থলে যাচ্ছিলেন মিলন। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ওই সিএনজির একাংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় মিলন গুরুত্বর আহত হন। দ্রুত তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিলন হাওলাদারকে মৃত ঘোষনা করেন।  ২০১৮ সালে মিলন উপসহকারি কৃষি কর্মকর্তা হিসেবে প্রথম চাকুরিতে যোগদান করেন। তার স্ত্রী ও ৩ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাউফল থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, অ্যাম্বুলেন্স ও সিএনজির চালক পালিয়েছে। তাদের আটক করার চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি