1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বিদ্যানিকেতন হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিদ্যানিকেতন হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৪০ Time View

মোঃ পন্ডিত হোসেন নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গত বুধবার ১৩ আগষ্ট বিকালে বিদ্যানিকেতন হাই স্কুলের ম্যানেজিং কমিটির উদ্যোগে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কারের আয়োজন করা হয়। বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ব্যারিস্টার মেহেদী হাসান।

ব্যারিস্টার মেহেদী হাসান বলেন, “শুধু মাত্র পুথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য খেলাধুলার প্রতি দৃষ্টি দিতে হবে।” তিনি আরও বলেন, বাংলাদেশ এখন খেলাধুলার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। ক্রিকেট এবং নারী ফুটবলে বাংলাদেশের সাফল্য গৌরব করার মতো। তিনি অ্যাথলেটিকস ও সাঁতারের প্রশিক্ষণ বাড়ানোর ওপর জোর দেন এবং এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের চেয়ারম্যান এবং বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য বদিউজ্জামান বদু।

তিনি বলেন, “খেলাধুলায় আমাদের মেয়েরা অনেক এগিয়ে গেছে। আন্তর্জাতিক পর্যায়ে মেয়েরা ফুটবলে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হচ্ছে।” তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার ওপর গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও ট্রাস্টের সদস্য অ্যাডভোকেট নবী হোসেন এবং স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী ৯০ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি