1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বীরগঞ্জের পৈত্রিক জমি সংক্রান্ত বিরোধ, সংঘর্ষে বড় ভাই মৃত্যু শয্যায় - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মাদক ব্যবসায়ী সোহরাবের নেতৃত্বে বাড়িঘর ভাংচুর, নারীকে মারধর ও লুটপাটের অভিযোগ কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২, শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ কেয়ারটেকার নুর ইসলাম কে পিটিয়ে জোড় পূর্বক জায়গা দোকান দখল, মশিউর রহমান গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ ‎ দেওভোগে জান্নাত কনভেনশন হল-২ এর শুভ উদ্বোধন জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ রাজশাহী প্রেসক্লাব থেকে অব্যাহতি নিলেন রেজাউল-শামসুল

বীরগঞ্জের পৈত্রিক জমি সংক্রান্ত বিরোধ, সংঘর্ষে বড় ভাই মৃত্যু শয্যায়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩৮৭ Time View

নাজমুল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধিঃদিনাজপুরের বীরগঞ্জে শতগ্রাম ইউনিয়নের পুলহাট এলাকার মৃত আবুল কাশেমের দুই ছেলে ফারুক (৫৫) ও ফরিদুল (৫৩) উভয়ের মাঝে দীর্ঘদিন হতে পৈত্রিক জমা জমি, মিল চাতাল ও গোডাউন নিয়ে বিরোধ চলে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ২৬ নভেম্বর ‘২০২৪ বিকেলে উভয়ের মাঝে সংঘর্ষের ফলে গুরুতর আহত হয় ফারুক ও ছেলে মেহেদী হাসান মেরাজ। আহতদের প্রথমে বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দিমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে আহত ফারুকের অবস্থা আশংকা জনক।

এ ব্যাপারে সরে জমিনে গেলে ফারুকের স্ত্রী মোছাঃ মেরিনা বেগম এবং কন্যা এ্যাড. ফারজানা যৌথ বিবৃতিতে জানান দীর্ঘদিন থেকে তাদেরকে হকদারের হক তথা পৈত্রিক সম্পত্তির ভাগ না দিয়ে বঞ্চিত করে রেখেছে ফরিদুল ইসলামসহ তার স্ত্রী কন্যারা। ফরিদুল ইসলাম গ্রাম্য টাউটদের কু-পরামর্শে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে কোটি কোটি টাকার সম্পত্তি কৌশলে ও বে-আইনিভাবে পিতা মৃত্যুর ৩ ঘন্টা পুর্বে দলিল করে নিয়ে আত্মসাৎ করার চেষ্টায় লিপ্ত আছে মর্মে তাদের অভিযোগ।

অভিযুক্ত ফরিদুলের মুখোমুখি হলে সে জানায় কোন জালিয়াতি বা প্রতারণা করা হয় নাই তার পিতা মরহুম আবুল কাশেম জীবদ্দশায় তাকে এবং তার নাবালক পুত্রকে জমিগুলো দলিল রেজিস্ট্রি করে দিয়েছেন। লিখে দেওয়ার পরেও সেখানে আরো জমি আছে কিনা এমন প্রশ্নের জবাবে ফরিদুল জানায় ১২/১৪ শতক জমি থাকতে পারে।

কিন্তু আপোষ-মীমাংসায় না এসে অহেতুক ১২-১৪ বার আমাকে অন্যায় ভাবে মারপিট করেছে, থানায় অসংখ্য অভিযোগ রয়েছে। মারপিট ও সংঘর্ষে মারাত্মক আহত হওয়ার ঘটনায় ফারুক হোসেনের স্ত্রী মোছাঃ মেরিনা বেগম বাদী হয়ে ফরিদুল সহ ৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করলে একটি মামলা রুজু করা হয়েছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এতদ্বয় সংক্রান্ত ২০ নং মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি