1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বৃষ্টি উপেক্ষা করে কলাপাড়ায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

বৃষ্টি উপেক্ষা করে কলাপাড়ায় ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৭৮ Time View
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;

মোয়াজ্জেম হোসেন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূতি পালন উপলক্ষে কলাপাড়া উপজেলা পর্যায়ে ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে কলাপাড়া উপজেলাধীন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, টেকনিক্যাল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের অশগ্রহণে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়। বিদ্যালয় ভিত্তিক প্রতিটি দলে ৩-৫ জন করে অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মুসল্লিয়াবাদ একে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফকরুল ইসলাম, কলাপাড়া উপজেলা স্কাউট কোষাধাক্ষ নুরুল হক, সহকারী কমিশনার মোয়াজ্জেম হোসেন ও আবুল বাশার, সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস অনার্স কলেজের শরীরচর্চা শিক্ষক সাইফুজ্জামান টুটুল, বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ পটুয়াখালীর শিল্প ও সংস্কৃতি বিষয়ক শিক্ষক প্রীতম রয়, খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক আব্দুল জব্বার, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শরীরচর্চা শিক্ষক মো. নিজাম উদ্দিন এবং ফরিদগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাজুল ইসলাম প্রমুখ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান খান জানান, মাধ্যমিক স্তরের ১০ টি প্রতিষ্ঠান এবং উচ্চ মাধ্যমিকের তিনটি প্রতিষ্ঠান আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এদের মধ্য থেকে প্রথম স্থান অধিকারীদের ৭ হাজার টাকা, দ্বিতীয় স্থান প্রাপ্তদের ৫০০০ টাকা এবং তৃতীয় স্থান অধিকারীদের তিন হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হবে। তিনি আরো জানান, জুলাই গণঅভ্যুত্থান শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেয়া এবং ধারণ করার লক্ষ্যই আজকের এই আয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি