1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বেনাপোলে বিজিবি কর্তৃক টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন সামগ্রী আটক - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে কলেজ ক্যাম্পাসে ঢুকে যুব অধিকার পরিষদ নেতার মব সৃষ্টির অভিযোগ- অধ্যক্ষের সংবাদ সম্মেলন কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে পানি কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩, দুইজনকে ১৫ দিন ও ১ জনকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড কুয়াকাটায় ১টি কোরাল ৩০ হাজার ৬শত টাকায় বিক্রি গলাচিপায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ঈদের পথে লাশের মিছিল : মার্চে ঝরেছে ৫৮৭ প্রাণ ঈদের আগে-পরের ১৫ দিনে পথে ঝরেছে ৩৫৮ প্রাণ উচ্ছৃঙ্খলা-অবহেলায় ৩৫০১ দুর্ঘটনায় আহত ৩৮৫৯ জন — সেভ দ্য রোড নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত — মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু নওগাঁয় স্বামী কর্তৃক স্ত্রী খুন, স্বামী গ্রেফতার রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর

বেনাপোলে বিজিবি কর্তৃক টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন সামগ্রী আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২৭০ Time View

শার্শা উপজেলা প্রতিনিধিঃ বেনাপোল সীমান্তে বিজিবি কর্তৃক বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে অভিযান চালিয়ে তিন লক্ষ এক হাজার আটশত চল্লিশ টাকা মূল্যের বিভিন্ন প্রাকর চকলেট, জিরা, চোখচকলেট, সনপাপড়ি, মুভ মলম এবং কসমেটিক্স সামগ্রী আটক করেছে বিজিবি সদস্যরা। ভারতীয় চোরাচালানী পণ্য পাচার রোধে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে  বৃহস্পতিবার ২০ মার্চ দুপর ১ টার সময়  একটি তল্লাশি অভিযান পরিচালনা করেন, টাস্কফোর্সে সহকারী পরিচালক ভারপ্রাপ্ত অপস্ অফিসার মাসুদ রানা, যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শওকত মেহেদী সেতু, এবং এসআই মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বেনাপোল পোর্ট থানাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিতি ছিলেন।

টাস্কফোর্স অভিযান পরিচালনা করে সাদীপুর মার্কেটের ০৬ টি দোকানে থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে আনয়নকৃত- ০৪ কৌটা চোখ চকলেট, ১০ প্যাকেট জিরা, ২৫ প্যাকেট সনপাপড়ি, ১৮টি মুভ মলম এবং ৪৪৯৩ টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। যার সিজার মূল্য ৩,০১,৮৪০/-(তিন লক্ষ এক হাজার আটশত চল্লিশ) টাকা। এ সময় বিজিবি অধিনায়ক জানান, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। চোরাচালান এ দেশের অগ্রগতি পথে এক বিরাট বাধাঁ সরূপ। চোরাচালান প্রতিরোধের পাশাপাশি রাজস্ব আহরণে সরকারকে সহযোগিতা করাই বিজিবি’র মূল উদ্দেশ্য। একই সাথে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করণে দেশীয় পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন। ভবিষ্যতে চোরাচালান রোধে এ ধরণের টাক্সফোর্স অভিযান অব্যাহত থাকবে বলে অবহিত করেন।   টাস্কফোর্সের মাধ্যমে জব্দকৃত চোরাচালানী মালামাল বেনাপোল কাস্টমস এ জমা করা হযেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি