1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বেনাপোল-পেট্রাপোল বন্দরে বন্ধ আমদানি-রপ্তানি - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

বেনাপোল-পেট্রাপোল বন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২০৪ Time View

বেনাপোল প্রতিনিধিঃ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে বন্ধ রয়েছে আমদানি রফতানি। রোববার (১১ মে) দিনভর দুই দেশের মধ্যে  পণ্য  পরিবহন বন্ধ থাকবে। তবে এ পথে বানিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে। বেনাপোল আমদানি, রফতানি সমিতির সাধারন সম্পাদক জিয়াউর রহমান জানান, বৌদ্ধ পূর্ণিমায় সরকারি ছুটি থাকায় রোববার বেনাপোল দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। সোমবার (১২ মে) সকাল থেকে পুনরায় বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল হবে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। তবে ভিসা জটিলতায় যাত্রী যাতায়াতের সংখ্যা কম। বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, সোমবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

তবে বেনাপোল বন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাক ফিরে যাওয়ার ব্যবস্থা সচল রাখা হয়েছে। বন্দর সুত্র বলছে, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ৪০০-৪৫০ ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি করা হয়। আর ভারতে রপ্তানি হয় ১৫০-২০০ ট্রাক পণ্য। আমদানি বাণিজ্য থেকে প্রতিদিন সরকারের রাজস্ব আসে প্রায় ৪০ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি