1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বেনাপোল সীমান্তে হিরোইন সহ ভারতীয় নাগরিক আটক - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

বেনাপোল সীমান্তে হিরোইন সহ ভারতীয় নাগরিক আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৫৮ Time View

ইকরামুল ইসলাম বেনাপোলঃ যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধীনস্থ বেনাপোল ক্যাম্পের সদস্যরা বেনাপোল গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে ভারতীয় হেরোইন সহ শ্রী জয়ন্ত দত্ত নামে এক ভারতীয় নাগরিক কে আটক করেছে। শনিবার রাতে ৪৯ বিজিবির উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম এর নেতৃত্বে অভিযান চালিয়ে হিরোইন সহ তাকে হাতেনাতে আটক করা হয়।এ সময় পাচারের কাজে ব্যবহৃত একটি মটর সাইকেলও আটক করা হয়। আটক শ্রী জয়ন্ত দত্ত ভারতের উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল থানার জয়ন্তপুর গ্রামের মৃত সঞ্জয় দত্তর ছেলে।

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক ভারতীয় নাগরিক ভারতীয় হিরোইন নিয়ে মটর সাইকেল যোগে বেনাপোল বাজারের দিকে যাবে। এমন সংবাদে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম এর নেতৃত্বে বেনাপোল ক্যাম্পের একটি টহলদল বেনাপোল গাজীপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে হিরোইন এর চালানটি আটক করেন।

এ সময় পালসার প্রো মোটরসাইকেল যার নাম্বার যশোর হ ২০-৫২৭৪)-০১ টি,Vivo Y28 মোবাইল ০১ টি,Samsung বাটন মোবাইল ০১ টি,এয়ারটেল সিম (ভারতীয়)০২ টি পাওয়া যায়।হিরোইন এর সিজার মূল্য ১২,০০০০০/- (বার লক্ষ ) টাকা।আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি