1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের কর্মসূচি - শিক্ষা তথ্য
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়া উপজেলা গাউসিয়া কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন নির্বাচন পরবর্তী সহিংসতা : ভিপি নুরের সমর্থকদের হামলার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে গলাচিপা উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা গুইমারায় ভালোবাসা দিবসে ভোটারদের বাড়িতে ফুল নিয়ে হাজির বিএনপির নেতাকর্মীরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে না’গঞ্জ-২ আসনে বিএনপি’র প্রার্থী আজাদ’র বড় ব্যবধানে বিজয় ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ গলাচিপা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা পটুয়াখালী-৩ আসনের নবনির্বাচিত এমপি ভিপি নুরের গলাচিপা-দশমিনাবাসীকে শুভেচ্ছা জানিয়ে নুরের ফেসবুক পোস্ট নির্বাচনে বিজয় লাভ করেই নিজের ভ্যারিফাই ফেসবুকে জনগণের উদ্দেশ্যে পোস্ট দিলেন, আবুল কালাম আজাদ

বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজের কর্মসূচি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩১৪ Time View
কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। কলাপাড়া সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের উদ্যোগে আলোচনা সভা, গান, কবিতা পাঠের মাধ্যমে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ দেশ মাতৃকার সন্তানদের স্মরণ করা হয়েছে।
এ উপলক্ষে কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহআলম মিয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন।
অনুষ্ঠানের শুরুতে বাংলা বিভাগের প্রভাষক মো. রেজাউল করিম পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন। পবিত্র গীতা পাঠ করেন বাংলা বিভাগের প্রভাষক পরিতোষ চন্দ্র রায়, পবিত্র ত্রিপিটক পাঠ করেন উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মেরি সান।
বৈষম্য বিরোধী আন্দোলনের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন পদার্থবিদ্যা বিভাগের প্রভাষক মো. ইউসুফ আলী, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. আবু ইউসুফ, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. ফারুক হোসেন।
সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের ‘ঝড়ের খেয়া’ কবিতা থেকে আবৃত্তি করে শোনান। এ ছাড়া সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রাসেল সিকদার বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে স্ব-রচিত কবিতা পাঠ করেন।
পদার্থবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবদুস সবুর খান এবং বাংলা বিভাগের প্রভাষক শ্যামল চন্দ্র মিত্র সুললিত কন্ঠে দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
সবশেষে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহআলম মিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি