1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
বোনের বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল শিশু শিক্ষার্থী - শিক্ষা তথ্য
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

বোনের বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফিরল শিশু শিক্ষার্থী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ২৮২ Time View
কলাপাড়(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বোনের বাড়ি বেড়াতে এসে অটোবাইকের ধাক্কায় মারিয়া আক্তার (১০) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া সিক্সলেন সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত মারিয়া উপজেলার উত্তর টিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। সে উত্তর টিয়াখালী গ্রামের মোজাম্মেল মৃধার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মারিয়া নিজ বাড়ি থেকে তার বোনের বাড়ি রজপাড়া এলাকায় বেড়াতে আসে। পরে সে সকাল নয়টার দিকে তার বোনের মেয়েকে নিয়ে সিক্সলেন সড়ক হয়ে একটি মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়। এসময় রাস্তা পার হতে গিয়ে একটি অটোবাইকের ধাক্কায় সে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে সড়কের পাশে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি