1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাঁতিদল নেতা সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে লক্ষ টাকার গাড়ি উপহার দিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী শ্রীপুরে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া এবং বিএনপির নিয়ে কটূক্তি করায় দুই যুবক গ্রেফতার মাগুরা ট্রাক টার্মিনাল থেকে ২০ কেজি গাঁজাসহ পিকআপ গাড়ি আটক করেছে র‍্যাব-৬ ভারতে কারাভোগ শেষে ফিরল বাংলাদেশি ৪ নারী বন্দরে মাদক ব্যবসায়ী সারোয়ারের সেচ্ছায় আত্মসমর্পণ করে মাদক বিক্রি না করার অঙ্গীকার জিমখানায় না’গঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযান: দেশীয় অস্ত্র সহ গ্রেফতার ৫ ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচার প্রচারণা: রাজনৈতিক মহলে তোলপাড় নির্বাচনে যারা আমার জন্য কাজ করছেন, তারাই আমার পরম আত্মীয় – প্রতিমন্ত্রী নুরুল হক

ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩২৯ Time View
আসিফ জামান, ঠাকুরগাঁও প্রতিনিধি: “ভিটামিন-এ খাওয়ান,শিশুমৃত্যুর ঝুঁকি কমান” ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন “এ” ক্যাম্পেইন আগামী ১৫ মার্চ থেকে ৪ দিন ব্যাপী পালনের লক্ষ্যে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিসের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় ঠাকুরগাঁও ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবুল বাসার মো: সায়েদুজ্জামান, মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইফতেখায়রুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুতফুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকিবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবুল বাসার মো: সায়েদুজ্জামান স্বাক্ষরিত এক লিখিত কাগজের মাধ্যমে জানানো হয়, আগামী ১৫ মার্চ থেকে চারদিন ব্যাপী জেলায় মোট ১ হাজার ৩’শ ৬৪টি টিকাদান কেন্দ্রে শিশুদের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ৫ টি উপজেলা ও ৩ টি পৌরসভার মোট ১৮৬টি ওয়ার্ডে ৬ মাস থেকে ১১ মাসবয়সী ২৬ হাজার ৬০০ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাসবয়সী ২ লাখ ৯ হাজার ৫০০’শ  জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।
এসব টিকাদান কেন্দ্রে মাঠ পর্যায়ের ১৭২ জন সহকারী স্বাস্থ্যকর্মী, ২ হাজার ৭’শ ২৮ জন স্বেচ্ছাসেবী ও ১৭১ জন প্রথম সারির সুপারভাইজার কর্মরত থাকবেন। এছাড়াও জেলার প্রাথমিক বিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকরা এই কাজে সহযোগিতা করবেন।  ১৫ মার্চ সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল চত্বরে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জেলা প্রশাসক ইসরাত জাহান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি