1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মতলব উত্তরে বিজিবি সদস্যের ঘরের তালা ভেঙে ও আলমারি চূর্ণ-বিচূর্ণ করে চুরি - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

মতলব উত্তরে বিজিবি সদস্যের ঘরের তালা ভেঙে ও আলমারি চূর্ণ-বিচূর্ণ করে চুরি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৫৩ Time View

লিয়াকত হোসাইন:চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব কলসভাঙ্গা গ্রামে ঘটে গেছে একটি চাঞ্চল্যকর চুরির ঘটনা। মঙ্গলবার (২৪ জুন) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে মাওলানা বদিউজ্জামান বাহারের মাদ্রাসার সামনে অবস্থিত মো. নাঈমের প্রধান বাড়িতে তালা ভেঙে এবং শাবল দিয়ে স্টিলের আলমারি চূর্ণ-বিচূর্ণ করে ঘরের মালামাল লুটে নেয় দুর্বৃত্তরা।

জানা যায়, ভুক্তভোগী মো. নাঈম পেশাগত কারণে বর্তমানে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-তে পরিবারসহ অবস্থান করছেন। ফলে দীর্ঘদিন ধরে ওই বাড়িটি খালি পড়ে ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে চুরি সংঘটিত করে। ঘটনার বিষয়ে মো. নাঈম জানান, মঙ্গলবার রাত ৯:৪৫ মিনিটের দিকে পাশের বাড়ির এক প্রতিবেশী ফোন করে জানায়, তার বাড়ির দরজা খোলা রয়েছে। পরে আরও খবর নিয়ে নিশ্চিত হন যে ঘরের তালা ভেঙে চোরেরা আলমারি ভেঙে নগদ অর্থ ও মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।

তিনি আরও জানান, তার কোনো ব্যক্তিগত শত্রু নেই বলেই তিনি মনে করেন। তবুও এ ঘটনার পেছনে কারা জড়িত, তা জানতে এবং চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তিনি আগামীকাল নিজ গ্রামে ফিরে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।

এদিকে এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তারা জানান, বাড়ি খালি পেয়ে এমন ধৃষ্টতাপূর্ণ চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং এর দ্রুত তদন্ত হওয়া প্রয়োজন। ভুক্তভোগী মো. নাঈম প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন এবং চোরদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মতলব উত্তর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি