1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মতলব উত্তরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পুরষ্কার হিসেবে গলাচিপায় ২৮ শিশু পেল বাই সাইকেল বিশ্ব জাকের মঞ্জিলে লাখো লাখো মুসল্লীর ঢল বরগুনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ব্র্যাক পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাইলে, খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমার হাতকে শক্তিশালী করুন: কাসেমী তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে সবাইকে কাজ করতে হবে: সাখাওয়াত বাউফলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে  যুবককে কুপিয়ে জখম  ফতুল্লা কাশিপুরে এনসিপির প্রার্থী আল আমিনের উপর হামলা চেষ্টা শ্যামনগর উপজেলা সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

মতলব উত্তরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ Time View

লিয়াকত হোসাইন মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে থানায় ওসির কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সভায় নবাগত ওসি মোহাম্মদ কামরুল হাসান বলেন, পুলিশ আইনের ধারক ও বাহক। জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দেওয়া পুলিশের দায়িত্ব। আমি এই উপজেলার মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করব।

এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তাদের কাজ পুলিশের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত।
তিনি আরও বলেন, আমি যতদিন এই থানায় দায়িত্বে থাকব ততদিন মাদক, সামাজিক অপরাধসহ যেকোনো অনিয়ম দমনে কঠোর অবস্থানে থাকব। সেবাপ্রার্থীরা হয়রানির শিকার হবে না এ নিশ্চয়তা দিতে চাই। এই থানাকে সম্পূর্ণ দালাল মুক্ত করাই আমার বদ্ধপরিকর। সাংবাদিকদের পাশে পেলে আইনশৃঙ্খলা আরও শক্তিশালী হবে। মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিক নেতারা নবাগত ওসিকে স্বাগত জানিয়ে বলেন, সাংবাদিকরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং গণমানুষের কথা তুলে ধরেন। মতলব উত্তরে মাদক নির্মূল, সেবা গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হলে জনগণ পুনরায় পুলিশকে বিশ্বাস করতে পারবে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে পুলিশের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

আলোচনায় আরও জানানো হয়, পুলিশের সদিচ্ছা, গণমাধ্যমের সক্রিয় ভূমিকা ও জনগণের অংশগ্রহণে উপজেলা থেকে সামাজিক অপরাধ দূর করা সম্ভব। মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক বোরহান উদ্দিন ডালিম, ফারুক হোসেন, গোলাম নবী খোকন, জাকির হোসেন বাদশা, নুর মোহাম্মদ, মমিনুল ইসলাম, সুমন আহমেদ, দ্বীন ইসলাম, বাবুল মুফতী, লিয়াকত হোসাইন, সফিকুল ইসলাম রানা, জহিরুল হাসান মিন্টু, শামীম আহমেদ জয়, নাঈম মিয়াজী, দেওয়ান মুরাদুজ্জামান, মাইনুদ্দিন চৌধুরী ও গাজী এমদাদুল হক মানিক প্রমুখ। এ সময় থানার সেকেন্ড অফিসার এসআই জাফর আহমেদ উপস্থিত ছিলেন।

মতলব উত্তর থানায় নবাগত অফিসার ইনচার্জ যোগদানের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, সেবার মান বৃদ্ধি এবং জনগণের সঙ্গে পুলিশি সম্পর্ক সুদৃঢ় করতে এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে বলে সভায় উপস্থিত ব্যক্তিরা মত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি