1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে.এবিএম মোশাররফ হোসেন - শিক্ষা তথ্য
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুখে দুঃখে সকলের পাশে থাকতে চাই: মাকসুদ হোসেন ওসমান হাদিকে হত্যার চেষ্টা প্রতিবাদে বাউফলে বিএনপি প্রার্থী শহিদুল আলমের নেতৃত্বে বিক্ষোভ শরীফ ওসমান হাদিকে গুলি: অভিযুক্ত মাসুদের বাড়ি বাউফল রূপগঞ্জে উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের মিলন মেলা ও নবাগত কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত অস্ত্র ও কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ আজ ১৩ ডিসেম্বর রূপগঞ্জ মুক্তদিবস রাজশাহীতে চাঁদাবাজি–হামলায় ক্ষতবিক্ষত ব্যবসায়ী, তালাবদ্ধ দোকান, ন্যায়বিচারের দাবি মতলব উত্তরে সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময় বিশ্ব মানবাধিকার দিবসে হিউম্যান এইড ইন্টারন্যাশনাল নাঃগঞ্জ জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে.এবিএম মোশাররফ হোসেন

Reporter Name
  • Update Time : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৩৩ Time View

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেছেন মাদ্রাসা শিক্ষার উন্নয়নে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মঙ্গলবার(০৮ জুলাই) সকালে খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসায় ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, নানা রকম প্রতিবন্ধকতা ও অনিয়মের কারণে মাদ্রাসা শিক্ষা কিছুটা পিছিয়ে রয়েছে। তিনি মানসম্মত শিক্ষা দানে শিক্ষকদের আন্তরিক হতে অনুরোধ করেন।

সেই সাথে প্রতিষ্ঠানের দুর্বলতা চিহ্নিত করে সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন। মুসলিম অধ্যুষিত এলাকায় মাদ্রাসা শিক্ষার গুরুত্ব প্রচারে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ রাখেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ মুহাম্মদ শামছুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ অলিউল্লাহ, প্রতিষ্ঠানের সহ-সভাপতি ও  উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন শিকদার, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো.নাসির উদ্দিন, উপজেলা জামাত ইসলামীর আমির মাওলানা আবদুল কাইউমসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি