1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্করে বৌদ্ধ মন্দিরে নানা আয়োজন বুদ্ধ পুর্ণিমা অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল রাজৈরে সাংবাদিক ও বিশিষ্টজনদের সম্মানে মফস্বল সাংবাদিক ফোরামের ইফতার মহফিল যশোর বেজপাড়ায় অভিযান চালিয়ে ১ টি সুটার গান ও ককটেলসহ ১ জনকে আটক করেছে র‍্যাব-৬ এয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সংবাদ কাভার করবেন সাংবাদিক ইব্রাহীম খলিল সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ গলাচিপায় ছাত্রনেতার মৃতুতে প্রতিমন্ত্রী নুরের কাছে শিক্ষার্থীদের স্মারকলিপি কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল মিথ্যে প্রসংশা- মোশারফ কবীর বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন পটিয়া উপশাখার উদ্যাগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রোয়াংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া

মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্করে বৌদ্ধ মন্দিরে নানা আয়োজন বুদ্ধ পুর্ণিমা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৮২ Time View

মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ সদরের বজ্রযোগিনী এলাকায় বৌদ্ধ ধর্মালম্বীদের ধর্মীয় গুরু, অতীশ দীপঙ্করের জন্মভিটায় নানা আনুষ্ঠানিকতায় মন্দিরে বুদ্ধ পুর্ণিমা উদযাপন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ রোববার ১১ মে সকাল ১০টার দিকে সদরের বজ্রযোগিনী এলাকায় অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের অধ্যক্ষ ভদন্ত করুনানন্দ থের পরিচালনায় এজন্মভিটায় বৌদ্ধ ধর্মালম্বীদের ধর্মীয় উদযাপন অনুষ্ঠান করা হয়। বৌদ্ধ ধর্মালম্বীদের মতে জগতের সব প্রাণী সুখী হোক এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ,ফলে স্মৃতিবিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করছেন বুদ্ধ-ভক্তরা। 

বৈশাখ মাসের দিনটি উদযাপনে বৌদ্ধরা দেশের বিভিন্ন স্থানে বুদ্ধপ্রার্থনা সহ পঞ্চশীল, অষ্টশীল, ত্রপাঠ, সূত্রশ্রবণ,সমবেত প্রার্থনা করেন। এছাড়াও বৌদ্ধ বিহারগুলোতে ধর্মীয় সভার আয়োজিত করা হয়। অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের অধ্যক্ষ ভদন্ত করুনানন্দ থের বলেন, গৌতম বুদ্ধ রাজপুত্র হলেও সমস্ত বিলাসিতা ত্যাগ করেন। সংসারের মায়া তাকে আবদ্ধ করতে পারেনি। তার কাছে জাতি, শ্রেণি ও গোত্রের কোনও ভেদাভেদ ছিল না। তিনি মানুষকে মানুষ এবং প্রাণীকে প্রাণিরূপেই মূল্যায়ন করতেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি