1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
মুন্সীগঞ্জে রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ বিকাশ মোড়ল গ্রেফতার - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

মুন্সীগঞ্জে রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ বিকাশ মোড়ল গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ২৪৭ Time View

মুন্সীগঞ্জ প্রতিনিধি – মুন্সীগঞ্জের শ্রীনগরে রিভলবার ও দুই রাউন্ড গুলিসহ বিকাশ গ্রুপের প্রধান খালেদ হাসান ওরফে বিকাশ মোড়ল (৩০)কে গ্রেফতার করছে পুলিশ।

বুধবার (১ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলা বাঘড়া ইউনিয়নের বাঘড়া বাসুদেব মন্দিরের পশ্চিম পার্শ্বে বাগানবাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত খালিদ হাসান ওরফে বিকাশ মোড়ল উপজেলার মধ্যবাঘড়া তালুকদার বাড়ী এলাকার কাশেম মোড়লের ছেলে। সে বাঘড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী ও বিকাশ গ্রুপের প্রধান হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে থানায় ডাকাতি ও অস্ত্রের ১০টি মামলা রয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, শ্রীনগর থানার এসআই গোলাম মোস্তফা ও এএসআই আজিজ সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় রাতে বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে বাঘড়া বাসুদেব মন্দিরের পশ্চিম পাশে বাগানবাড়ীতে পৌছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১৫-১৬ জন ডাকাত দৌড়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ বিকাশকে দুই রাউন্ডগুলি, একটি রিলভবার, দুইটি ডেকার ও দুইটি চাইনিজ কুড়ালসহ গ্রেফতার করেন।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাইয়ুম উদ্দিন চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকাশ গ্রুপের প্রধান বিকাশকে দেশীয় তৈরি দুই রাউন্ড গুলি ও একটি রিলবারসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা রেকর্ডের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি