1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
যথাযথ মর্যাদায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাক্তারের চিকিৎসার চেয়েও তার ব্যবহার ও কথায় রোগী অর্ধেক সুস্থ হয়ে যায় : নুরুল হক নুর, প্রতিমন্ত্রী তেতুলিয়া নদীতে নিখোঁজ ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি যুবক ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন জাপমাস এর চেয়ারম্যান আতিক আজিজ এ মহাসড়কটি যেন এক মরণফাঁদ, আবারো সেনাবাহিনীর গাড়ি ও বাসের মুখোমুখি সংঘর্ষে সার্জেন্ট রেজাউল ও ড্রাইভার বিশু নিহত রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার দাবিতে সংবাদ সম্মেলন রমজানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান রূপগঞ্জে বিএনপি নেতার নির্দেশে চাঁদা না দেওয়ায় শিল্প কারখানায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট, আহত ২” বাংলাদেশের ১৩ তম সংসদীয় নির্বাচন সম্পর্কে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়লগের (ISD) বিবৃতি ভিপি থেকে এমপি, এমপি থেকে প্রতিমন্ত্রী : নুরের রাজনৈতিক উত্থানের নতুন অধ্যায় দীর্ঘ ২৫ বছর পর স্থানীয় মানুষের আশা পূরণ : পাচ্ছে মন্ত্রীত্বের ছোঁয়া

যথাযথ মর্যাদায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৩ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি: আজ ১৪ ডিসেম্বর (শনিবার) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় পালন করা হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার-এর সার্বিক দিকনির্দেশনায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে একটি পদযাত্রা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-২ হতে শুরু হয়ে শাহজাদপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অ্যাকাডেমিক ভবন-৩ এ গিয়ে শেষ হয়। এরপর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়, পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এরপর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন কমিটির আহ্বায়ক ও বাংলা বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেল দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, ১৪ ডিসেম্বর, ১৯৭১ মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে চিরতরে মেধাশুন্য করার লক্ষ্যে বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদদের সুপরিকল্পিতভাবে হত্যা করেছিল। তবে বাঙালি জাতিকে চিরতরে মেধাশুন্য করার তাদের সে প্রয়াস ব্যর্থ করে বাংলাদেশ আজ পৃথিবীর ইতিহাসে বৈষম্যহীন এক স্বয়ংসম্পূর্ণ জাতি হিসেবে স্থান করে নিয়েছে।

এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও সন্ধ্যা ৬টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বালন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি