1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
যমুনার জোয়ারে তলিয়ে গেল বাদাম খেত, লোকসানে চৌহালীর শত শত কৃষক - শিক্ষা তথ্য
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় ইফতার মাহফিলের বক্তারা রমজান মাস থেকে আমাদের শিক্ষা নেওয়ার আহবান গলাচিপা-হরিদেবপুর খেয়াঘাটে ভাড়া ৫ টাকার বেশি নয়: প্রতিমন্ত্রী নুর এনসিসি প্রকৌশলী রেজাউল ইসলাম রাজুর দুর্নীতির ‘আলাদিনের চেরাগ’: জিম্মি ঠিকাদার, ওএসডি ও লুটপাটের চাঞ্চল্যকর তথ্য বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতির বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা রূপগঞ্জে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ মাদকসহ শীর্ষ দুই মাদক কারবারি আটক, আহত ৮ যুবদল নেতা দুর্গম পাহাড়ি এলাকায় সিন্দুকছড়ি জোনের মেডিকেল ক্যাম্প: ২৬৮ রোগী পেলেন চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ যশোর অভয়নগর এলাকা থেকে ১২ টি ককটেলসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ নওগাঁয় শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ সদস্য ও কর্মীদের মাঝে মাহে রমজান উপলক্ষে শিক্ষা সামগ্রী উপহার দিলো মানব কল্যাণ পরিষদ চট্টগ্রামে পটিয়ায় কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

যমুনার জোয়ারে তলিয়ে গেল বাদাম খেত, লোকসানে চৌহালীর শত শত কৃষক

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৭৮১ Time View

দাউদ রানা: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীতে আকস্মিক পানি বৃদ্ধির ফলে শত শত হেক্টর বাদামের খেত তলিয়ে গেছে। এতে কৃষকেরা অপরিপক্ক বাদাম তুলতে বাধ্য হচ্ছেন এবং অনেক পরিবার বড় ধরনের আর্থিক লোকসানের মুখে পড়েছে।

চৌহালী উপজেলার স্থল, উমারপুর, খাষপুখুরিয়া ইউনিয়নের চরাঞ্চলে প্রায় ২২০০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছিল। কৃষকেরা জানান, মাত্র কিছু দিনের মধ্যেই বাদাম ঘরে তোলার প্রস্তুতি ছিল। কিন্তু আকস্মিক জোয়ারে পানি বেড়ে যাওয়ায় নিচু এলাকার খেতগুলো ডুবে গেছে। এতে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের প্রায় ২০০ হেক্টর জমির ১৯০০ মন বাদাম নষ্ট হয়েছে।

সন্তোষা চরের কৃষক আবু শামা বলেন, “ভালো ফলনের আশায় এবার বেশি খেতে বাদাম চাষ করেছিলাম, এখন কোমর পানিতে নেমে অপরিপক্ক বাদাম তুলতে হচ্ছে।”

পশ্চিম তীরের এনায়েতপুর এলাকায় দেখা গেছে, কৃষক পরিবারের নারী ও শিশুরা নদীর পাড়ে বাদাম ছাড়াচ্ছেন ও শুকাচ্ছেন। অনেকেই জানিয়েছেন, কয়েক লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য হাসান আলী বলেন, “কৃষকদের স্বপ্ন ভেঙে গেছে। এ বছর অনেকেই লোকসান গুনতে বাধ্য হবেন।”

চৌহালী উপজেলার কৃষি কর্মকর্তা আবুহুরাইয়া জানান, ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিন পরিদর্শন করা হয়েছে। কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে এবং সরকারের কাছে বিশেষ প্রণোদনার জন্য সুপারিশ পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি