1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ তিন - শিক্ষা তথ্য
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক লেখক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ রাইটার্স ক্লাব না’গঞ্জ শাখার জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত মুন্সিগঞ্জে আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে নারীদের বিক্ষোভ প্রতিবাদ সভা অনুষ্ঠিত জন্মদিনে কেক না কেটে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া করালেন যুবদল নেতা সায়েম আকন ভোলায় নদী তীরবর্তী অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ রূপগঞ্জের জঙ্গল বাড়ি রিসোর্টে হামলা, ভাঙচুরের ঘটনায় চাঁদাবাজদের নামে মামলা রুজু অন্তহীন আলাপন মোশারফ কবীর গুইমারার হাজীপাড়ায় খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন রূপগঞ্জ সেনাবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র ও মাদক উদ্ধার ডিবি পরিচয়ে ছিনতাইকালে কথিত সাংবাদিক শামীমাসহ ৩ জন আটক, পুলিশ-সাংবাদিকদের হুমকি চুনারুঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত, ঘাতক স্বামী আটক

রূপগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ তিন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৬৪ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার আজ ১মে বৃহস্পতিবার সকালে মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় গ্যাস বিস্ফোরণে তিনজন কর্মী দগ্ধ হয়েছে। রাতের নাইট ডিউটি শেষে সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজ শেষে চলে গেলে তিতাস গ্যাস সংযোগের আরএমএস রুমে গ্যাসের অতিরিক্ত চাপে এ বিস্ফরণের ঘটনা ঘটে। তাতে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং কারখানায় আগুন ধরে যায়। এ সময় কারখানায় দায়িত্বে থাকা টেকনিশিয়ান ও অন্যান্য নিরাপত্তাকর্মীরা দ্রুত গ্যাসের চাবি বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার কিছু কাপড় ও আসবাবপত্র পুড়ে যায়।

বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তাকর্মীসহ তিনজন দগ্ধ হন। দগ্ধরা হলেন সাইফুল ইসলাম(২৮), কবির মিয়া(৩৩) ও হান্নান মিয়া(৩০)। এ ঘটনায় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের ইউনিট সেখানে যায়। তবে তার আগেই কারখানার লোকজন আগুন নিভিয়ে ফেলেন। বিস্ফোরণ ও আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি