1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে স্বেচ্ছাসেবীদের মানববন্ধন - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁ মান্দায় অনলাইন জুয়ার বৃহৎ এজেন্ট গ্রেফতার রূপগঞ্জ সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে স্বর্ণালংকার চুরির অভিযোগে তিন নারীকে শ্লীলতাহানি ও মাথার চুল কেটে দেয়ার অভিযোগ গলাচিপা পৌরসভার খালের দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল নারায়ণগঞ্জে ট্রাকচাপায় নার্সের মৃত্যু: জব্দ ট্রাক থেকে মালামাল ছেড়ে দেওয়ায় স্বামীর ক্ষোভ রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন মন্দিরের প্রতিমা ভাঙ্গন পরিদর্শনে সংসসদ সদস্য ঠাকুরগাঁওয়ে জিংক ধানের সম্প্রসারণে এগ্রো ডিলার ও বীজ ডিলারদের প্রশিক্ষণ প্রদান বাউফলে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

রূপগঞ্জে নিরাপদ সড়কের দাবিতে স্বেচ্ছাসেবীদের মানববন্ধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৭২ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আভ্যন্তরিণ সড়ক, ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ অংশ ও তারাবো বিশ্বরোড়-ডেমরা সড়কের দুর্ঘটনা এড়াতে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল ৪ জুলাই শুক্রবার রূপগঞ্জের সামাজিক সংগঠন শান্তি সংঘ ফাউন্ডেশন এর উদ্যোগে তারাবো-বিশ্বরোড সড়কে তারা এ মানববন্ধন করে। মানববন্ধনপূর্বক তারাবো শহীদ মিনার মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক মোহাম্মদ সেলিম মিয়া, আলিফ হাসান, আব্দুল্লাহ, আলী আশরাফ, জাবের হোসেন, সাব্বির আহমেদ , শান্ত মিয়া , রাসেল আহম্মেদ, আমিনুল ইসলাম, জহিরুল হক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, তারাবো বিশ্বরোড থেকে ডেমরা ব্রিজ পর্যন্ত সড়কবাতি আছে। কিন্তু তা না জ্বালানোর কারণে সন্ধ্যার পর সড়কটি অনিরাপদ হয়ে পড়ে। সেখানে প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা। ছিনতাইয়ের ঘটনাও বাড়ছে। ইতিমধ্যে এখানে দুর্ঘটনায় নিহত ও আহত হয়েছে অনেকে। তাই দ্রুত সড়কবাতি মেরামত করে জনস্বার্থে প্রতিদিন জ্বালাতে হবে।

এ সড়কে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। ব্রিজের সংযোগ স্থানে নষ্ট হয়ে যাওয়া রাবার পুনঃস্থাপন করতে হবে। সড়কের অবৈধ্য ট্রাক পার্কিং বন্ধ করতে হবে। অবিলম্বে এ সকল সমস্যা সমাধান করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি