1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পুরষ্কার হিসেবে গলাচিপায় ২৮ শিশু পেল বাই সাইকেল বিশ্ব জাকের মঞ্জিলে লাখো লাখো মুসল্লীর ঢল বরগুনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ব্র্যাক পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাইলে, খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমার হাতকে শক্তিশালী করুন: কাসেমী তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে সবাইকে কাজ করতে হবে: সাখাওয়াত বাউফলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে  যুবককে কুপিয়ে জখম  ফতুল্লা কাশিপুরে এনসিপির প্রার্থী আল আমিনের উপর হামলা চেষ্টা শ্যামনগর উপজেলা সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

রূপগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৬০ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জে দীর্ঘ ১৭ বছর পর দুই দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উদযাপন করেছে উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। কর্মসূচির মধ্যে ছিলো কুরআন তিলাওয়াত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, বৃক্ষ রোপণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, জব ফেয়ার, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া ও বিশ হাজার মানুষের গণভোজ । গত ৩০ মে শুক্রবার প্রথম দিনের কর্মসূচি হিসেবে বৃক্ষ রোপণ, কুরআন তিলাওয়াত ও হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

৩১ মে শনিবার সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে উপজেলার বিভিন্ন এলাকার বিশ হাজার মানুষের জন্য গণভোজ আয়োজন করা হয়। গণভোজ পূর্বক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি (ঢাকা বিভাগ) জাকির হোসেন নান্নু, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, উপজেলা যুবদলের সদস্য সচিব নুর হাসান বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহবায়ক সোহেল রানা, মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলনেতা রোমান, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি নাহিদ হাসান,
সদস্য সচিব মাসুম বিল্লাহসহ উপজেলা, ইউনিয়ন ও পৌর বিএনপি অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি