1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যা মামলার আসামী গ্রেফতার - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পুরষ্কার হিসেবে গলাচিপায় ২৮ শিশু পেল বাই সাইকেল বিশ্ব জাকের মঞ্জিলে লাখো লাখো মুসল্লীর ঢল বরগুনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ব্র্যাক পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কুতুব উদ্দিন তালুকদার তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চাইলে, খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে আমার হাতকে শক্তিশালী করুন: কাসেমী তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে সবাইকে কাজ করতে হবে: সাখাওয়াত বাউফলে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে  যুবককে কুপিয়ে জখম  ফতুল্লা কাশিপুরে এনসিপির প্রার্থী আল আমিনের উপর হামলা চেষ্টা শ্যামনগর উপজেলা সাইবার দলের ১৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন গলাচিপায় গণভোট জনসচেতনতায় ওপেন এয়ার কনসার্ট

রূপগঞ্জে ব্যবসায়ী মামুন হত্যা মামলার আসামী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৫৯ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃনারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার ব্যবসায়ী মামুন ভুঁইয়া(৩৫) হত্যা মামলার প্রধান আসামী জাহিদুল ইসলাম বাবু(২৩) ও রাসেল ফকিরকে(২৫) গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে গতকাল ১০জুলাই বৃহস্পতিবার ভোরে শরিয়তপুর জেলা সদর থেকে জাহিদুল ইসলাম বাবুকে ও গত ৯জুলাই ভোরে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার রেলস্টেশন এলাকা থেকে রাসেল ফকিরকে গ্রেফতার করে। জাহিদুল ইসলাম বাবুর বাড়ি ভুলতা মাঝিপাড়া ও রাসেল ফকিরের বাড়ি গোলাকান্দাইল এলাকায়।

রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ব্যবসায়ী মামুন হত্যার ঘটনায় তার ভাই বাদল ভুঁইয়া বাদী হয়ে ১৬জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১২জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামী জাহিদুল ইসলাম বাবু ও রাসেল ফকিরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য ১০ জুন মাঝিপাড়া গ্রামের আব্দুল মান্নান ভুঁইয়ার ছেলে ব্যবসায়ী মামুন ভুঁইয়াকে(৩৫) দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি