1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি - শিক্ষা তথ্য
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ব্যবসায়ী সোহরাবের নেতৃত্বে বাড়িঘর ভাংচুর, নারীকে মারধর ও লুটপাটের অভিযোগ কলাপাড়ায় অধ্যক্ষ’র কক্ষে শিক্ষকদের তালা ঝুলিয়ে প্রতিবাদ কুয়াকাটায় ইয়াবাসহ আটক ২, শ্রমিকদল নেতার বিনাশ্রম কারাদণ্ড ​রূপগঞ্জে ভূমিদস্যু ‘আন্ডা রফিক’ এর দখলদারিত্বের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ কেয়ারটেকার নুর ইসলাম কে পিটিয়ে জোড় পূর্বক জায়গা দোকান দখল, মশিউর রহমান গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ ‎ দেওভোগে জান্নাত কনভেনশন হল-২ এর শুভ উদ্বোধন জাতীয় পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতায় নারায়ণগঞ্জের ব্যাপক অংশগ্রহণ রাজশাহী প্রেসক্লাব থেকে অব্যাহতি নিলেন রেজাউল-শামসুল

রূপগঞ্জে মার্কেটে ভয়াবহ আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ৪৩৬ Time View

স্টাফ রিপোর্টার:রূপগঞ্জের গাউছিয়া মার্কেটের পাশে নুর ম্যানশন মার্কেটের ওয়ার্কসপ পট্টিতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায়
১৫টি দোকান, বসতঘর পুড়ে গেছে। আগুনে অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ব্যবসায়ীরা। বুধবার (৫ মার্চ) দিবাগত রাত পৌনে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন গোলাকান্দাইল এলাকায় অবস্থিত ওই মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
নুরম্যানশন মার্কেটের পুড়ে যাওয়া অংশে টিন, হার্ডওয়্যার, গাড়ির মেশিনারিজ, ফার্ণিচার দোকানপাট ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৩টার দিকে নুর ম্যানশন মার্কেটের ওয়ার্কসপ পট্টিতে ওয়েস্টিজের একটি দোকানে আগুন দেখতে পান। পরে আগুনের লেলিহান শিখা পুরো ওয়ার্কসপ পট্টি ও ফার্ণিচার মার্কেটের বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের খবর পেয়ে মার্কেটের সামনের দিকের কিছু দোকানের মালামাল বের করতে পারলেও ভিতরে থাকা সব দোকানের মালামাল পুড়ে গেছে। এতে অন্তত দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ২ ইউনিট। তারা প্রায় সোয়া একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি