1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জে সড়কে চলাচলের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত - শিক্ষা তথ্য
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা রোয়াংছড়িতে পটিয়ায় অটো টেম্পো সমবায় সমিতির নির্বাচনের প্রতিশ্রুতি পুরন করলেন নওয়াবেঁকী জমে থাকা ড্রেনের পানির দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও কমলমতি শিক্ষার্থীরা খাদ্য বান্ধব কর্মসূচি কার্ডের নাম অন্তরভুক্তির নামে নগদ টাকা নিচ্ছে সাবেক ইউপি সদস্য আলীকদমে বৈধ বিদ্যুৎ লাইন কেটে ৫০ হাজার টাকা দাবি, গৃহবধূকে মারধরের অভিযোগ নারায়ণগঞ্জ শহরে অবহেলিত শিশুদের মাঝে ইফতার বিতরণ করলো জেলা পেশাজীবী দল নওগাঁয় ছয় বছরের শিশু ধর্ষণ, গ্রেফতার-১ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ করল সদর উপজেলা প্রেসক্লাব ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র নওগাঁয় স্ত্রী সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

রূপগঞ্জে সড়কে চলাচলের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১২৭ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ “পথ যেনো হয় শান্তির, মৃত্যুর নয়” এই প্রতিপাদ্যে গঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা)’র উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার্থীদের সড়কে চলাচলে জনসচেতনতার লক্ষ্যে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে সারাদেশের ন্যায় নিসচা’র নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মাসব্যাপী নানান কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। শনিবার (১১ অক্টোবর) সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের নাহাটি এলাকার “জামিয়া হাশেমীয়া ইমদাদুল উলুম নাহাটি মাদ্রাসা” অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদ্রাসার মুফতি ইমদাদুল হাশেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জামান মিয়া, সমাজ সেবক নজরুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ গোলাম সাদেক,

যুগ্ম সম্পাদক ও সাংবাদিক সোহেল কিরণ, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রকাশনা সম্পাদক রমজান মৃধা, কার্যকরী সদস্য হাবিবুল্লাহ প্রমুখ। এসময় বক্তারা বলেন, সারাদেশে প্রতিবছর হাজার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছেন। আবার অনেকে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ব জীবণ কাটাচ্ছেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। দূর্ঘটনায় হতাহতরা শুধু নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন না। স্বজনদের কষ্টের কারণ হয়ে দাড়াচ্ছেন। তাই সড়কে চলাচলের ক্ষেত্রে নিয়ম মেনে চললে আর সবাই সচেতন হলে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমে যাবে। পরে সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত-আহত সহ সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি