1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রূপগঞ্জ গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন এর উদ্যোগে  ১৫০০ এর অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ পটিয়ায় খাজা গরীবে নেওয়াজ ওরশ পরিচালনা কমিটির উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ রূপগঞ্জে বরিশাল ও চাঁদপুরগামী যাত্রীদের বিকল্প নৌপথ উদ্বোধনী অনুষ্ঠানে ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী শ্রীপুরে প্রাণবন্ত মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ র‍্যাব-৬ অধিনায়ক নিস্তার আহমেদ,আত্নসমর্পণকৃত দস্যুদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন ফতুল্লার কাঠেরপুলে আ.লীগের অফিসকে বিএনপি অফিস বানানোর পায়তার; নেপথ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শান্ত-বাপ্পি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক শিমুল হোসেন বিএনপি’র নাম ভাঙিয়ে মুকুল ও সাইদুর’র শেল্টারে চর কাশীপুরে জাহাঙ্গীর’র মাদকের বিশাল আস্তানা মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী

রূপগঞ্জ গ্রাজুয়েট অ্যাসোসিয়েশন এর উদ্যোগে  ১৫০০ এর অধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৩৭ Time View

মোঃ আবু কাওছার মিঠু রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃরুপগঞ্জ  গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও ডি কে এম সি মেডিকেলের সার্বিক সহযোগীতায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের মাঝিনা মৌজার আহমেদিয়া ফাজিল মাদ্রাসায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ শে জুন) সকাল ৯ ঘটিকা থেকে শুরু হয়ে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত  বিরতিহীন ভাবে ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার প্রায় পনের শতাধিক রোগীকে চিকিৎসা  সেবা প্রদান করেন।

রূপগঞ্জ গ্রাজুয়েট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সুৃমন চৌধুরীর সঞ্চালনায় ও ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জের কৃতি সন্তান ও স্কয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স বিশেষজ্ঞ জনাব ডাঃ মেজবাহ উদ্দিন আহমেদ।

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রূপগঞ্জের কৃতি সন্তান রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ জজ কোর্টের এ.পি.পি এডভোকেট ইসরাফিল হোসাইন, বিশিষ্ট সমাজসেবক  মোঃ আলম খান।

উদ্বোধনী বক্তব্যে সমাজসেবক শহিদুল্লাহ গাজী বলেন, গ্রাজুয়েট এসোসিয়েশন বিগত ৭ বছর যাবত মানবসেবায় অসামান্য অবদান রেখেছে।

ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে বক্তারা বলেন- রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকেই রূপগঞ্জে বিভিন্ন মানবিক কাজ করে আসছে, রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশন আগামীতেও এই ধরনের কার্যক্রম চলমান রাখবে এবং আমরা রূপগঞ্জ বাসী সর্বাত্মক ভাবে এই সংগঠনের পাশে থাকবো।

ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিকেএমসি হসপিটালের নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আইনজীবী এডভোকেট আবদুল কুদ্দুস মিয়া, সমাজসেবক হানিফ ভূইয়া, আফজাল হোসেন আজাদ, মোরশেদ আলম, শাহ আলম বেপারী, হাসেম মাস্টারসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি