1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
রোয়াংছড়িতে নোয়াপতং ইউনিয়নের বিএনপি’র সচেতনতামূলক সমাবেশ - শিক্ষা তথ্য
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলায় সেরা তালিকার ধারাবাহিকতায় আবারও শীর্ষে গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন আলিম মাদ্রাসা মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…এবিএম মোশাররফ হোসেন, এমপি লামায় বন্য হাতির আক্রমণে ধানক্ষেতে কৃষকের মৃত্যু র‌্যাব-৬ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানর জরিমানা ও একটি সিলগালা করেন রূপগঞ্জে বিগত ১৭ বছরে সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে -এমপি দিপু ভুঁইয়া ঠাকুরগাঁওয়ে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ পাচারকারী গ্রেফতার না’গঞ্জে ফতুল্লা থানা ছাত্র মজলিস’র ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত এমপি এজাজ খানকে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা নির্যাতিত সাংবাদিক ফরিদুল ৬ মামলা ৭ বছরেরও প্রত্যাহার হয়নি, ওসি প্রদীপ রাজার হালে রূপগঞ্জে সড়কের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রোয়াংছড়িতে নোয়াপতং ইউনিয়নের বিএনপি’র সচেতনতামূলক সমাবেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৮ Time View

রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ৪নং নোয়াপতং ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কমিটি’র উদ্যোগে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠান আন্তাহা পাড়া বাজার মাঠে অনুষ্ঠিত হয়। রবিবার (২২ ডিসেম্বর ২৪) আয়োজিত সভায় ৪নং নোয়াপতং ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক পুশৈচিং মারমা সঞ্চালনায় সভাপতিত্ব করেন ৪নং নোয়াপতং ইউনিয়ন বিএনপি সভাপতি চিত্র মোহন চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি’র সভাপতি মাম্যাচিং মারমা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দীন তুষার, রোয়াংছড়ি উপজেলা বিএনপি (ভারপ্রাপ্ত) সভাপতি মংহাইনু মার্মা, বান্দরবান সদর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি মেম্বার মংচিংসা মার্মা, বান্দরবান সদর উপজেলা বিএনপি সদস্য সচিব চনুমং মারমা, রোয়াংছড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাওসেতুং তংঞ্চঙ্গ্যা। সমাবেশ অনুষ্ঠানে জেলা বিএনপি’র সভাপতি মাম্যাচিং বক্তব্যে বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক নেতৃত্বে দেশ মেরামতের ৩১ দফা জাতির সামনে বাস্তবায়নের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো বিএনপি’র উদ্যোগে ৪নং নোয়াপতং ইউনিয়নের সচেতনতামূলক সমাবেশ করা হয়েছে। এ সমাবেশের মাধ্যমে সাধারণ জনগণ ধানের শীর্ষে ভোট দিতে শতভাগ সচেতনতা বৃদ্ধি পাবে। তিনি আরো বলেন বিগত দীর্ঘ বছর ধরে আওয়ামী লীগ সরকার শাসনামলে দেশের মানুষ বাগ স্বাধীনতা ছিলনা। যারা আওয়ামী লীগ সরকার বিরুদ্ধে কথা বলতে চাচ্ছে তাদের জিম্মি করে রেখেছে। তাছাড়া ব্যাপক দুর্নীতি ও লোপট করে গেছে বলে মন্তব্য করেন। জাতির উন্নতি হতে হলে শিক্ষা কোন বিকল্প নাই, রাজনীতি করতেও শিক্ষা দরকার। আগামীতে জাতীয় নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) দলের প্রতীক ধানের শীর্ষে ভোট দেওয়ার পরামর্শে দেন। এসময় সমাবেশ অনুষ্ঠানের বিএনপি অঙ্গসহযোগি সংঠনের নেতা কর্মীসহ ১২ শতাধিক নর-নারী এবং এলাকার কারবারী, গণ্যমান্য ব্যক্তিবর্গগণসহ সমবেশের অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি