1. [email protected] : adminbackup :
  2. [email protected] : Gk Russel : Gk Russel
  3. [email protected] : stnews :
লক্ষ্মীপুরে ডিবি পুলিশের অভিযানে দেশীয় এলজি ও কার্তুজসহ যুবক আটক - শিক্ষা তথ্য
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ভোট কেন্দ্র ঝুঁকিমুক্ত রাখতে ব্যালট পেপার ভোটের দিনই পাঠানো উচিত কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বন্দরে মানববন্ধন উন্নয়ন-অধিকার প্রতিষ্ঠায় ১২ তারিখ ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের সফরে আমাদের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে-মির্জা ফখরুল দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ ‘সরকার পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি দুর্নীতি দখলদারিত্ব কমেনি’-অধ্যাপক শাহ আলম পটিয়ায় জায়গা নিয়ে বিরোধ: সংঘর্ষের আশংকা: থানায় জিডি রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান রূপগঞ্জে বিএনপির সমাবেশ ও গণমিছিলে মানুষের ঢল

লক্ষ্মীপুরে ডিবি পুলিশের অভিযানে দেশীয় এলজি ও কার্তুজসহ যুবক আটক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১১২ Time View

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃলক্ষ্মীপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও কার্তুজসহ এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ১৬ জানুয়ারি ২০২৬ তারিখ রাত ১০টা ০৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই ফয়েজ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ সদর থানাধীন ০৬ নম্বর ভাঙ্গাখা ইউনিয়নের ০৫ নম্বর ওয়ার্ডের অলিপুর এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সোহাগ হাজীর বাড়ির রাকিবের বসতঘর থেকে মো. আনোয়ার হোসেন (২৫) নামের এক যুবককে আটক করা হয়।

আটক আনোয়ার হোসেন ওই এলাকার মিরিকপুর গ্রামের বাসিন্দা। তিনি ইসমাইল হোসেনের পুত্র এবং মনোয়ারা বেগমের সন্তান। অভিযানে তার কাছ থেকে একটি দেশীয় এলজি পাইপগান ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সাইবার প্লানেট বিডি